সপ্তম বেতন কমিশনের সুপারিশের চেয়েও বেশি বেতন, বড়সড় ঘোষণা
নয়াদিল্লিঃ সপ্তম বেতন কমিশনের সুপারিশের চেয়েও বেশি বেতন পাবেন নিম্নস্তরের কর্মীরা। কেন্দ্রীয় মন্ত্রিসভা গত জুনেই সুপারিশ অনুমোদন করেছিল ৩৪টি সংশোধনের মাধ্যমে। যার ফলে রাজকোষে বাড়তি বোঝা বেড়েছিল ৩০ হাজার ৭৪৮ কোটি টাকা।
কেন্দ্রীয় সরকারের নজর শুধুমাত্র নিম্নস্তরের কর্মীদের ব্যাপারে যাতে তাঁদের সপ্তম বেতন কমিশনের সুপারিশের চেয়েও বেশি বেতন বাড়ে। এর ফলে কেন্দ্রীয় সরকারের ওই স্তরের কর্মচারীরা অপেক্ষা করে রয়েছে তাঁদের বিভিন্ন ভাতাসহ বেতন বৃদ্ধির বিষয়ে। এর ফলে ফিটম্যান ফ্যাক্টর অনুসারে বৃদ্ধি সুখবর আসছে বলেই সংবাদমাধ্যমে খবর।

এই বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ এপ্রিলমাসেই করা হবে। এজন্যে অর্থমন্ত্রক একটি প্যানেল গঠন করেছে যেখানে বিভিন্ন কর্মীরা তাদের চাহিদার কথা জানাতে পারবে। ফিটম্যান ফর্মুলা অনুসারে ষষ্ঠ বেতন কমিশনের বেসিক পে’য়ের তিনগুণ দেওয়ার ব্যাপারে কেন্দ্রীয় সরকার কৌশলগত ব্যবস্থা নিচ্ছে। এর ফলে নতুন বেতনক্রমে বেসিক পে শুরু হচ্ছে মাসে ৭ হাজার থেকে ১৮ হাজার টাকা। অন্যদিকে, সর্বোচ্চস্তরে সচিব পর্যায়ে তা হচ্ছে ৯০ হাজার টাকা থেকে ২.৫ লক্ষ টাকা। সব মিলিয়ে কেন্দ্রের এই সিদ্ধান্তে খুশির হাওয়া নিম্নস্তরের সরকারি কর্মীদের মধ্যে।

The post সপ্তম বেতন কমিশনের সুপারিশের চেয়েও বেশি বেতন, বড়সড় ঘোষণা appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.
from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper https://ift.tt/2zNYQjK
via IFTTT
Comments
Post a Comment