অমিত শাহ-অনুব্রতর আগেই ‘কাজ সারলেন’ বিমান-সূর্যকান্তরা
স্টাফ রিপোর্টার, কলকাতা: আদালতের গেড়োয় আপাতত স্থগিত তারাপীঠে অমিত শাহর রথযাত্রা৷ সেই কারণে অনুব্রত মণ্ডলও তাঁর খোল-করতাল তুলে রেখেছেন৷ লোকসভা নির্বাচনের আগে তৃণমূল-বিজেপির কর্মসূচী কার্যত ধাক্কা খেলেও বামফ্রন্ট কিন্তু নিজেদের অ্যাসাইমেন্ট সেরে ফেললেন৷ পূর্ব ঘোষণা অনুযায়ী সোমবার তারাপীঠে মিছিল করলেন বিমান বসু-সূর্যকান্ত মিশ্ররা৷
১৪ডিসেম্বর তারাপীঠ থেকে রথযাত্রা সূচনা করার কথা ছিল বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহর।বীরভূমে তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি অনুব্রত মণ্ডলও জানিয়ে দেন ওই দিনই খোল-করতাল নিয়ে পাল্টা মিছিল করবে তৃণমূল৷ এই দু’দলের মাঝে নিজেদের অস্তিত্ব টিকিয়ে রাখতে সেই সময়েই মিছিল করার সিদ্ধান্ত নেয় বামেরা। ২ডিসেম্বর তাদের সাম্প্রদায়িক সম্প্রীতির ডাক দিয়ে তারাপীঠ থেকে রামপুরহাট মহামিছিল করার কথা ছিল। কিন্তু পরে দিনক্ষণ পিছিয়ে ১০ডিসেম্বর করা হয়।

এদিন বেলা এগারটা নাগাদ তারাপীঠের ফুলি ডাঙা থেকে মিছিল করে রামপুরহাট পাঁচ মাথা মোড় পর্যন্ত মিছিল করে সিপিএম ও তার সহযোগী দল৷ বিমান বসু, সূর্যকান্ত মিশ্র, সুজন চক্রবর্তী, নরেন চট্টোপাধ্যায় সহ দলের প্রথম সারির নেতারা মিছিলে হেঁটেছেন৷বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু বলেন, রথযাত্রার প্রতিবাদে আমাদের জেলা নেতৃত্বও এই কর্মসূচী নিয়েছিল৷সারা দেশে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করা হচ্ছে৷তার বিরুদ্ধে আমাদের এই আন্দোলন৷

৬ ডিসেম্বর বাবরি মসজিদ ধ্বংসের ২৬ তম স্মরণ দিনে মহাজাতি সদন থেকে পার্ক সার্কাস পর্যন্ত প্রতিবাদ মিছিল করেছিল বামফ্রন্ট৷মহ সেলিমের নেতৃত্বে উত্তরবঙ্গেও বিজেপির বিরুদ্ধে সোচ্চার হয়েছিল তারা৷এদিন বিমান বসু জানিয়েছেন, সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা করতে রাজ্যের প্রতিটা জেলায় জেলায় মিছিল করবেন তাঁরা৷
The post অমিত শাহ-অনুব্রতর আগেই ‘কাজ সারলেন’ বিমান-সূর্যকান্তরা appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.
from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper https://ift.tt/2zSBdXt
via IFTTT
Comments
Post a Comment