ফলো-অন না করানোর সিদ্ধান্ত বুমেরাং হওয়ার আশঙ্কা
মেলবোর্ন: বাগে পেয়েও অস্ট্রেলিয়াকে ফলো-অন করায়নি ভারত৷ পরিবর্তে নিজেরাই দ্বিতীয় ইনিংসে ব্যাট করার সিদ্ধান্ত নেয় টিম ইন্ডিয়া৷ তবে ভারত অধিনায়কের এমন সিদ্ধান্ত কতটা যুক্তিযুক্ত, তা নিয়ে প্রশ্ন উঠে যায় দিনের শেষে৷
প্রথম ইনিংসের নিরিখে ২৯২ রানের বিশাল লিড ছিল ভারতের হাতে৷ পিচে বোলারদের জন্য পর্যপ্ত সাহায্য রয়েছে৷ ভারতীয় বোলাররা রীতিমতো আগুন ঝরাচ্ছিলেন মেলবোর্নের বাইশগজে৷ অজি ব্যাটসম্যানরা কার্যত অসহায় আত্মসমর্পণ করে প্রথম ইনিংসে৷ ভারতের ৭ উইকেটে ৪৪৩ রানের জবাবে তারা অলআউট হয়ে যায় মাত্র ১৫১ রানে৷ এমন পরিস্থিতিতে অস্ট্রেলিয়াকে পুনরায় ব্যাট করতে ডাকলে ইনিংসে জয়ের সম্ভাবনাও একেবারে উড়িয়ে দেওয়া যাচ্ছিল না৷
উল্টো পথে হেঁটে কোহলি অজিদের ঘাড়ে রানের বোঝা বাড়িয়ে দেওয়াই শ্রেয় মনে করেন৷ তবে তা করতে গিয়ে বিপাকে পড়ে টিম ইন্ডিয়াই৷ দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে তৃতীয় দিনের শেষে ভারত ৫৪ রানে ৫ উইকেট হারিয়ে বসেছে৷
বিস্তারিত আসছে…
The post ফলো-অন না করানোর সিদ্ধান্ত বুমেরাং হওয়ার আশঙ্কা appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.
from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper http://bit.ly/2rXVxCl
via IFTTT
Comments
Post a Comment