নেত্রীর নির্দেশ শিরোধার্য মেনে দেওয়াল লিখন শুরু উত্তর কলকাতায়

নিবেদিতা দে, কলকাতা: নেতাজি ইন্ডোরে দলীয় বৈঠকে নেত্রী নির্দেশ দিয়েছিলেন কর্মীদের। ফ্লেক্স, ফেস্টুন বাদ দিয়ে দেওয়াল লিখন শুরু করুন। সেই মাফিক ১৯-এ ব্রিগেডের প্রস্তুতি স্বরূপ উত্তর কলকাতার বিভিন্ন জায়গায় দেওয়াল লিখন শুরু করলেন তৃণমূল কংগ্রেস কর্মীরা। উত্তর কলকাতার গিরিশ পার্ক, শোভাবাজার এলাকায় বিধায়ক স্মীতা বক্সীর এলাকায় দেওয়াল লিখন শুরু হল। গোটা ব্যাপারটির দায়িত্বে ছিলেন যুব নেতা সৌম্য বক্সী।

শুধু উত্তর কলকাতায় নয়। তৃণমূল কংগ্রেস সুপ্রিম মমতা বন্দ্যোপাধ্যায় এর নির্দেশ মেনে গোটা রাজ্য জুড়েই এই দেওয়াল লিখন শুরু হয়েছে। যুব নেতা সৌম্য বক্সী জানান, বৃহস্পতিবার থেকে বড়বাজার এলাকায় চলবে দেওয়াল লেখার কাজ। নেত্রীর নির্দেশ মেনে আমার কাজ করছি। ২০১৯ এ বিজেপি কে ফিনিশ করতে আমরা এক যোগে কাজ করছি।

দলনেত্রী বারবারই কর্মীদের উদ্দেশে বলে এসেছেন, ২০১৯ এ যে কোনও উপায়ে বিজেপিকে রাজ্য ছাড়া করতে হবে। আর সেই মতোই জোরদার কাজে লেগে পড়েছেন তৃণমূল কংগ্রেস কর্মীরা। তবে ১৯-এর ব্রিগেডের প্রস্তুতি হিসেবে শুধু দেওয়াল লিখনই নয়, চলছে নানা কর্মসূচি। দলের শীর্ষ নেতৃত্ব থেকে ছাত্র যুব সকলেই একযোগে এই কর্মসূচির সঙ্গে যুক্ত হয়েছে। শীর্ষ নেতৃত্ব যেমন বিভিন্ন মিটেটিং করছে, টিএমসিপি নেতৃত্ব জেলায় জেলায় গিয়ে শুরু করেছে প্রচার কর্মসূচি

The post নেত্রীর নির্দেশ শিরোধার্য মেনে দেওয়াল লিখন শুরু উত্তর কলকাতায় appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.



from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper https://ift.tt/2B1IYKD
via IFTTT

Comments