প্রেসিডেন্ট ম্যাক্রোঁর অস্বস্তি বাড়িয়ে প্যারিসজুড়ে বিক্ষোভকারীদের তাণ্ডব
প্যারিস: জ্বালানির উপর ধার্য অতিরিক্ত কর প্রত্যাহার করেছে ম্যাক্রোঁর সরকার৷ কিন্তু তাতেও মিলছে না রেহাই৷ আন্দোলনকারীদের দাবি আরও তল্লিশটি দাবি মানতে হবে সরকারকে৷ বিগত কয়েক সপ্তাহের মতো সপ্তাহান্তের বিক্ষোভ আন্দোলন জারি গোটা ফ্রান্সজুড়ে৷ ১৭ই নভেম্বর থেকে ‘ইয়ালো ভেস্ট’ধারীদের বিক্ষোভে উত্তাল শিল্পের শহর প্যারিস৷ রবিবার সকালেই দেশের রাজধানীতে জড়ো হয়েছিলেন প্রায় ৩১ হাজার আন্দোলনকারী৷ এদের মধ্যে ১৭২৩ জনকে গ্রেফতার করেছে পুলিশ৷ বিক্ষোভ সামাল দিতে টিয়ার গ্যাস ফাটিয়েছে পুলিশ৷ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে দেশে জরুরী অবস্থা জারি হতে পারে বলে জানিয়েছেন ফ্রান্সের স্বরাষ্ট্রমন্ত্রী৷

বিক্ষোভকারীরা শনিবার শাঁস এলিসিতে পৌঁথে যায়৷ প্রেসিডেন্ট ম্যাক্রোঁর পদত্যাগ দাবি করে তারা৷ আন্দোলনকারীদের মুথে ছিল ‘প্রেসিডেন্ট বড়লোকদের নেতা’। গত সপ্তাহে বিক্ষোভকারীদের তান্ডবের কথা মাথায় রেখে এই সপ্তাহান্তে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে ফরাসি পুলিশ। শুধু প্যারিসেই মোতায়েন রয়েছে আট হাজার পুলিশকর্মী৷ দেশজুড়ে যার সংখ্যা প্রায় পঞ্চাশ হাজার৷

আন্দোলনেক জেরে অচল হয়ে পড়েছে ফ্রান্সের বহু রাস্তা। ট্রেনে চড়ে দূরদূরান্ত থেকে অনেকে প্যারিসে বিক্ষোভ দেখাতে আসায় রেলস্টেশনগুলিতে কড়া নজরদারি চালাচ্ছে পুলিশ৷ কডা় নজরে বাস্তিল মনুমেন্ট৷ এখানেই জড়ো হন আন্দোলনকারীরা৷ বিক্ষোভকারীদের কাছে মখোশ, হাতুড়ি, পাথর পাওয়া গেলেই তাদের গ্রেফতার করা হচ্ছে৷
লুটপাট, ভাঙচুরের ভয়ে দোকানপাট বন্ধ ছিল শনিবার৷ রবিবার সকালেও প্রায় একই অবস্থা৷ গতকালের মতো বিভিন্ন মেট্রো স্টেশন, মিউজিয়াম এবং আইফেল টাওয়ার বন্ধ৷ বাতিল বলে ঘোষণা হয়েছে ফুটবল ম্যাচ, কনসার্ট।

স্বরাষ্ট্র মন্ত্রী কাস্টানের বলেছেন, গত কয়েক সপ্তাহে একটা দৈত্যের জন্ম হয়েছে। তাকে আর নিয়ন্ত্রণ করা যাচ্ছে না। যারা ভাঙচুর, অগ্নিসংযোগ করতে চাইবে, তাদের প্রতি জিরো টলারেন্সের নীতি নিয়েছি আমরা।

ইয়ালো ভেস্ট আন্দোলনের জেরে ফ্রান্সে ম্যাক্রোঁর সরকার এখন অস্বস্তীতে। বিশ্বের বিখ্যাত শহরগুলির অন্যতম প্যারিসে অশান্তির দিকে নজর রাখছে বিভিন্ন দেশ। প্যারিসে অবস্থিত বিভিন্ন বিদেশী দূতাবাস থেকে সংশ্লিষ্ট দেসের নাগরিকগের ভিড় এড়িয়ে চলার পরামর্শ দেওয়া হচ্ছে।

ফ্রান্সের এই আন্দোলনের আঁচ পড়েছে বেলজিয়াম, পর্তুগাল এবং চেক সাধারণতন্ত্রেও৷ তবে সেদেশের সরকার তা কড়া হাচে দমন করছে৷ এই তিন দেশ থেকেই নাগরিকদের প্যারিসে যেতে নিষেধ করা হয়েছে৷ শনিবারের ওই ভয়াবহতার পর রবিবার সজাগ রয়েছে পুলিশ৷ ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে ধরপাকড়৷ সময় যত এগোবে পরিস্থিতি অন্যরকম হতে পারে বলে আশঙ্কা৷
The post প্রেসিডেন্ট ম্যাক্রোঁর অস্বস্তি বাড়িয়ে প্যারিসজুড়ে বিক্ষোভকারীদের তাণ্ডব appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.
from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper https://ift.tt/2BYFytJ
via IFTTT
Comments
Post a Comment