শ্যামনগরে ব্যবসায়ির বাড়িতে অগ্নিসংযোগ ঘিরে অন্তর্ঘাতের আশঙ্কা
স্টাফ রিপোর্টার, বারাকপুর: বন্ধ বাড়িতে আগুন ঘিরে রহস্য৷ বাড়ির গ্যরেজে রাখা দু’টি গাড়িও ভষ্মীভূত হয়ে গিয়েছে। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে উত্তর ২৪ পরগনার শ্যামনগর আদর্শ পাড়া এলাকায়।
দুর্ঘটনাগ্রস্থ বাড়ির মালিক সমীর মণ্ডল পেশায় ইলেট্রিক ব্যবসায়ী৷ গত ২৪ ডিসেম্বর স্বপরিবারে তিনি রাজস্থান বেড়াতে গিয়েছেন৷ তাদের ফেরার কথা আগামী ৪ঠা জানুয়ারি। বর্তমানে তালা বন্ধ মন্ডল বাড়ি৷ গ্যরাজে রাখা ছিল চারচাকা এবং একটি স্কুটি৷ শনিবার ভোররাতে শ্যামনগর আদর্শপাড়া এলাকার প্রতিবেশীরা মন্ডল বাড়ির গাড়ির গ্যারেজে আগুন ও কালো ধোঁয়া দেখতে পান। আগুন নেভানোর জন্য তৎপর প্রতিবেশীরা নিজেদের চেষ্টায় আগুন যতক্ষনে আয়ত্তে আনে, ততক্ষণে ভস্মীভূত হয়ে যায় দুটি গাড়িই।
এই অগ্নিকাণ্ডের জেরে ওই বাড়ির দেওয়ালও ক্ষতিগ্রস্ত হয়েছে। গোটা অগ্নিকাণ্ডের ঘটনা ফোন করে জানানো হয় বাড়ির মালিক সমীর মন্ডলকে৷ এই ঘটনায় উটে আসছে অন্তর্ঘাত তত্ত্ব৷ কেউ শত্রুতার কারণে ইচ্ছে করে ব্যবসায়ি সমীর মণ্ডলের বাড়িতে আগুন লাগিয়েছে বলে সন্দেহ মন্ডল পরিবারের আত্মীয়দের।
বাড়ির গ্যারাজে দেখা গিয়েছে পেট্রোলের বোতল। তা থেকেই সকলে ষড়যন্ত্রের আশঙ্কা করছেন৷ মন্ডল পরিবারের আত্মীয়রা বিষয়টি জগদ্দল থানার পুলিশকে জানিয়েছেন। তদন্তে নেমেছে পুলিশ। তবে কে বা কারা শত্রুতা করে এই আগুন লাগিয়েছে তা স্পষ্ট নয়। পুলিশ সূত্রে জানা যায়, গৃহকর্তা সমীর মন্ডল বাড়ি ফিরলে, তিনি তাঁর সন্দেহর কথা পুলিশকে জানাবেন। তারপরই এই ঘটনার পুলিশের তদন্ত এগিয়ে নিয়ে যেতে সুবিধা হবে৷
The post শ্যামনগরে ব্যবসায়ির বাড়িতে অগ্নিসংযোগ ঘিরে অন্তর্ঘাতের আশঙ্কা appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.
from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper http://bit.ly/2SmnQG1
via IFTTT
Comments
Post a Comment