অনুষ্কার ‘জিরো’ দেখে বোল্ড আউট বিরাট

মেলবোর্ন: অনুষ্কার সিনেমা আর বিরাট দেখতে যাবেন না, তাও আবার হয় নাকি৷ সাম্প্রতিক সময়ে অনুষ্কার সিনেমা এলে ফার্স্ট ডে ফার্স্ট শোয়ে পাওয়া যায় বিরাটকে৷ এবারও তার অন্যথা হল না৷

ভারত-অস্ট্রেলিয়া টেস্ট সিরিজের মাঝেই জিরো দেখতে ছুটে গেলেন কোহলি৷ বক্সিং ডে টেস্ট শুরু ২৬ ডিসেম্বর৷ মাঝের কয়েক দিনের ছুটির ফাঁকে স্ত্রী অনুষ্কা’র অভিনয় করা ‘জিরো’ সিনেমাটি দেখে ফেললেন বিরাট৷ শুক্রবার ভারতে মুক্তি পায় আনন্দ এল রাই পরিচালিত এই সিনেমা৷ একদিন পর শনিবার মেলবোর্নে শাখরুখ-অনুষ্কার জিরো মুক্তি পেয়েছে৷ ফার্স্ট ডে ফার্স্ট শো’তে হাজির ছিলেন ভিকে৷ মেলবোর্ন সেন্ট্রাল মলের সিলভার স্ক্রিনে জিরো দেখতে গিয়েছিলেন বিরাট৷

আরও পড়ুন- অশ্বিন, জাদেজার চোটে চিন্তায় ভারত

বিরাটের জিরো দেখার প্ল্যানিং পাপারাৎজিদের নজর এড়িয়ে গেলেও সোশ্যাল মিডিয়ার যুগে ফ্যানেদের নজর এড়ায়নি৷ মেলবোর্ন সেন্ট্রাল মলে জিরো দেখে বেরানোর সময় ফ্যানেদের মুঠোফোনের ক্যামেরায় বিরাটের ছবি বন্দি হয়৷ মুহূর্তে এখন সোশ্যাল মিডিয়ায় যা ভাইরাল৷ এর আগে অনুষ্কা অভিনীত ‘সুই ধাগা’ সিনেমা রিলিজের পর একসঙ্গে জুটিতে এই সিনেমা দেখতে গিয়েছিলেন বিরাট৷

শাহরুখ ভক্তদের মনে জিরো দাগ কাটতে না পারলেও অনুষ্কার অভিনয় তাঁদের ভালো লেগেছে৷ সিনেমায় সেরিব্রাল পালসিতে আক্রান্ত এক বিজ্ঞানীর ভূমিকায় দেখা গিয়েছে অনুষ্কাকে৷ জিরো দেখে অনুষ্কার অভিনয় দারুণ লেগেছে বলে টুইটারে মন্তব্য করেন বিরাট৷ কোহলি লেখেন, ‘চ্যালেঞ্জ নিয়ে লেটার মাকর্স নিয়ে পাস অনুষ্কা৷ দুরন্ত অভিনয়ের জন্য তোমায় কুর্ণিশ৷’

আরও পড়ুন- ইস্টবেঙ্গলকে ক্রিসমাস গিফট রিয়াল কাশ্মীরের

জানা গিয়েছে বড়দিন ও নতুন বছরে অস্ট্রেলিয়ায় বিরাটের সঙ্গে থাকতে পারেন অনুষ্কা৷ টেস্ট সিরিজের প্রথম ম্যাচ অ্যাডিলডে বিরাটের খেলা মাঠে বসে দেখেন অনুষ্কা৷ ম্যাচ শেষের পরদিনই ছিল বিরুষ্কার প্রথম বিবাহ বার্ষিকী৷ সিরিজের প্রথম টেস্ট জিতে পরোক্ষে অনুষ্কাকে প্রথম বিবাহ-বার্ষিকীর উপহার দিয়েছিলেন বিরাট৷ নববর্ষের আগে বিরাট এবার অনুষ্কাকে মেলবোর্ন টেস্ট জয় উপহার দিতে পারেন কিনা, সেটাই এখন দেখার৷

আরও পড়ুন- ন্যু ক্যাম্পে বার্সার জয় দেখলেন সৌরভ

The post অনুষ্কার ‘জিরো’ দেখে বোল্ড আউট বিরাট appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.



from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper http://bit.ly/2EEUP4t
via IFTTT

Comments