পুত্রবধূকে দেহ ব্যবসায় নামানোর অভিযোগ শাশুড়ির বিরুদ্ধে

বারাসতঃ  খোদ নিজের পুত্রবধূকে মোটা টাকার বিনিময়ে দেহ ব্যবসায় নামানোর অভিযোগ। অভিযোগের তির শাশুড়ির দিকে। আর এই ঘটনাকে কেন্দ্র করেই উত্তপ্ত হয়ে উঠল বসিরহাটের মাটিয়া এলাকা। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা তৈরি হয়েছে। অভিযুক্ত শাশুড়ির নাম সুতপা মন্ডল বলে জানা গিয়েছে।

জানা গিয়েছে, আত্মীয়ের বাড়ি যাবেন বলে গত কয়েকদিন আগে নিজেরই পুত্রবধূকে জানান অভিযুক্ত সুতপা। শাশুড়িকে বিশ্বাস করে সেই মতো তার সঙ্গে বেরিয়েও যান তিনি। অভিযোগ, এরপরেই এক যুবকের কাছে মোটা টাকার বিনিময়ে তাকে বিক্রি করে দেয় বলে অভিযোগ। স্ত্রীর কোনও খোঁজ না পেয়ে শেষে থানায় গিয়ে নিখোঁজ ডায়েরি করেন ওই মহিলার স্বামী। এরপরেই ঘটনার তদন্তে নামে পুলিশ।

জানা যায় এরপরেই রাতের দিকে ওই গৃহবধূকে তাঁর বাড়ির সামনে একদল দুস্কৃতি ফেলে যায় বলে অভিযোগ। কার্যত গুরুতর অবস্থায় উদ্ধার করা হয় ওই বধূকে। এরপর বাড়ির অন্যান্য সদস্যদের পুরো বিষয়টি খুলে বলেন। এরপরেই স্থানীয় মানুষজন চড়াও হয় অভিযুক্ত মহিলার উপর। বেধড়ক মারধর করে সুতপা মণ্ডলের মাথা নেড়া করে ঘোরানো হয় এলাকায়। পরে অভিযোগের ভিত্তিতে ওই মহিলাকে গ্রেফতার করে পুলিশ।

The post পুত্রবধূকে দেহ ব্যবসায় নামানোর অভিযোগ শাশুড়ির বিরুদ্ধে appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.



from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper https://ift.tt/2QjVEHf
via IFTTT

Comments