মালিয়াকে ‘স্বাগত’ জানাতে প্রস্তুত আর্থার জেল

মুম্বই: সোমবার লিকার ব্যারন বিজয় মালিয়ার প্রত্যপর্ণ মামলার রায়দান হতে পারে লন্ডন আদালতে৷ এই প্রত্যপর্ণ মামলার রায় কোনদিকে যায় সেই দিকে তাকিয়ে গোটা দেশ৷ মামলার মোড় ঘুরিয়ে মালিয়াকে ভারতের হাতে তুলে দেওয়া হবে নাকি তাঁকে স্বস্তি দেবে আদালত এই সবই কিছুক্ষণ পরই পরিস্কার হয়ে যাবে৷ তবে মালিয়াকে ভারতে ফিরিয়ে দেওয়া হলে আর্থার জেল তাঁকে স্বাগত জানাতে প্রস্তুত৷

দেশে ফিরলে মুম্বইয়ের আর্থার জেল হবে নয় হাজার কোটি টাকার আর্থিক জালিয়াতিতে অভিযুক্ত লিকার ব্যারন বিজয় মালিয়ার নতুন ঠিকানা৷ ১২ নম্বর ব্যারাকের একতলার একটি কুঠুরিতে রাখা হবে তাঁকে৷ হাইপ্রোফাইল কেসের আসামী বা অভিযুক্তদের রাখা হয় এই ১২ নম্বর ব্যারাকের এই একতলার কুঠুরিগুলিতে৷ একতলায় রয়েছে তিনটি সেল৷ মুম্বই হামলার সাজাপ্রাপ্ত আসামী আজমল কাসব ছিলেন এর একটি কুঠুরিতে৷ এছাড়া শিনা বোরা হত্যাকাণ্ডে অভিযুক্ত পিটার মুখোপাধ্যায় রয়েছেন আরও একটি সেলে৷ মালিয়া আর্থার জেলে ফিরলে পিটার হবেন তাঁর প্রতিবেশী৷

দেওয়াল দিয়ে জেলের অন্য অংশ থেকে আলাদা করা এই ব্যারাকটি৷ সিসিটিভি ক্যামেরায় মুড়ে ফেলা গোটা ব্যারাকটি৷ রয়েছে সশস্ত্র নিরাপত্তা রক্ষী৷ কাসব যখন ছিল তখন তার নিরাপত্তায় ব্যারাকটিকে ফায়ার ও বম্ব প্রুফ করা হয়েছিল৷

জেলের অন্যান্য বন্দিদের তুলনায় এখানকার বন্দিরা সুযোগ সুবিধা পান অনেক বেশি৷ দিনের সাতদিন ২৪ ঘণ্টা তিনজন জেনারেল ফিজিশিয়ান রাখা৷ দিনে দু’বার খোলে কুঠুরির দরজা৷ একটি সকাল সাতটায়৷ অপরটি দুপুর তিনটের সময়৷ এই সময় অন্যান্য বন্দিদের সঙ্গে সময় কাটানোর সুযোগ পাবেন মালিয়া৷ আদালত যদি নির্দেশ দেন তাহলে বাড়ির তৈরি খাবার তিনি খেতে পাবেন৷ নাহলে জেলের বন্দিদের হাতে তৈরি খাবারই তাঁকে খেতে হবে৷

The post মালিয়াকে ‘স্বাগত’ জানাতে প্রস্তুত আর্থার জেল appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.



from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper https://ift.tt/2QoV22I
via IFTTT

Comments