যে কোনও মুহূর্তে ফের আছড়ে পড়তে পারে সুনামি
জার্কাতাঃ ইন্দোনেশিয়ার ভয়াবহ সুনামির রেশ কাটেনি এখনও। বাড়ছে মৃতের সংখ্যা। এরই মধ্যে ফের আতঙ্ক বাড়াল আগ্নেয়গিরি। নতুন করে ফের জেগে উঠল ক্রাকাতোয়া আগ্নেয়গিরি। নতুন করে ফের অগ্নুৎপাত শুরু হয়েছে ক্রাকাতোয়া আগ্নেয়গিরিতে।
এমনকি এর আশেপাশের আগ্নিয়গিরিগুলি থেকেও বেরিয়ে আসছে লাভা। ফলে নতুন করে সুনামির আশঙ্কা তৈরি হয়েছে। এমনকি ভূমিকম্পেরও আশঙ্কা করা হচ্ছে ইন্দোনেশিয়াতে। ইতিমধ্যে সে দেশে লাল সতর্কতা জারি করা হয়েছে সেখানে। সুনামির আশঙ্কায় সমুদ্র উপকূল থেকে দ্রুত সবাইকে সরে আশার জন্যে আবেদন জানানো হয়েছে।

অন্যদিকে ক্রাকাতোয়া আগ্নেয়গিরি থেকে নতুন করে জেগে ওঠায় ধোঁয়াতে ভরে গিয়েছে গোটা এলাকা। সমুদ্রে বিমান ওই রুটে বাতিল করে দেওয়া হয়েছে।

প্রসঙ্গত, গত শনিবার ক্রাকাতোয়া আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতে সমুদ্র তলদেশে ভূমিধসের কারণে সৃষ্ট সুনামিতে ইন্দোনেশিয়ায় অন্তত ৪২৯ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছে আরও ১ হাজার ৪৫৯ জন, এখনো নিখোঁজ দেড়শতাধিক মানুষ। যুদ্ধকালীন তৎপরতায় একদিকে যখন উদ্ধার কাজ চলছে। অন্যদিকে আবার সুনামি এবং ভূমিকম্পের সতর্কতা জারি হওয়াতে নয়া আশঙ্কায় বুক বাঁধতে শুরু করেছে ইন্দোনেশিয়ার মানুষ।
The post যে কোনও মুহূর্তে ফের আছড়ে পড়তে পারে সুনামি appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.
from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper http://bit.ly/2AcswHJ
via IFTTT
Comments
Post a Comment