এবার নিরাপত্তার মোড়কে বিজেপি নেতা জয় বন্দ্যোপাধ্যায়
কলকাতা: বিজেপি নেতা জয় বন্দ্যোপাধ্যায় এবার থেকে এক্স ক্যাটাগরির নিরাপত্তা পাবেন৷ যার অর্থ চার জন নিরাপত্তারক্ষী পাবেন তিনি৷ দু‘জন সর্বদা বিজেপি নেতার সঙ্গে থাকবেন৷ এই বিষয়ে প্রতিক্রিয়া দিতে গিয়ে জয় জানান, সাড়ে চার বছরের মধ্যে সাধারণ নেতা থেকে ন্যাশনাল এক্সজিগিউটিভ মেম্বার হওয়া ও এক্স ক্যাটাগরির নিরাপত্তা পাওয়া যেন স্বপ্নের মতো৷
কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের তরফে রাজনৈতিক নেতাদের পাঁচ ধরনের নিরাপত্তা ক্যাটগরি দেওয়া হয়৷ এক্স, ওয়াই, ওয়াই প্লাস, জেড ও জেড প্লাস ক্যাটাগরি৷ সূত্রের খবর, কেন্দ্রীয় নিরাপত্তা পেতে কলকাতার মুরলীধর লেন থেকে অনেক ফাইলই গিয়েছিল৷ কিন্তু সবাইকে টপকে জয় ‘জয়ী’ হন৷ কেন জয় বন্দ্যোপাধ্যায়কে এক্স ক্যাটাগরির নিরাপত্তা দেওয়ার জন্য নির্বাচন করা হয়েছে? জয়ের জবাব, বিজেপি যেখানে শক্তিশালী নয় এমন বহু জায়গায় দলের হয়ে প্রচার করেছি৷ এতে আমি তৃণমূলের চক্ষুশূল হয়েছি৷ আমি ন্যাশনাল এক্সজিগিউটিভ মেম্বার৷ এছাড়া অনেক গুরুত্বপূর্ণ পদে আছি৷ স্বরাষ্ট্রমন্ত্রকও খতিয়ে দেখেছে রাজ্য সভাপতি দিলীপ ঘোষের মতোই আমার উপরও ভালো কাজের চাপ আছে৷ সেই জন্য আমার ফাইলটা নির্বাচন হয়েছে৷
কেন্দ্রীয় নিরাপত্তা পাওয়াকে দলের প্রতি তাঁর কাজ ও আনুগত্যের স্বীকৃতি বলে মনে করছেন জয়৷ জানান, কেন্দ্রীয় মন্ত্রী বা পদ না পেয়ে এক্স ক্যাটাগরির নিরাপত্তা পাওয়াটাই বড় স্বীকৃতি৷ বাংলায় বিজেপি সরকার প্রতিষ্ঠায় আরও নিরলস পরিশ্রম করে যাবেন বলে জানান জয়৷
The post এবার নিরাপত্তার মোড়কে বিজেপি নেতা জয় বন্দ্যোপাধ্যায় appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.
from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper http://bit.ly/2LF4zwY
via IFTTT
Comments
Post a Comment