হতাশ করেছে বাম কংগ্রেস, উন্নয়নে তৃণমূলই ভরসা মতিহারপুরের
স্টাফ রিপোর্টার, ইংরেজবাজার: কাজ হয়নি বাম জামানায়। হতাশ করেছিল কংগ্রেস। এখন এলাকার উন্নয়নের জন্য তৃণমূল কংগ্রেসই বড় ভরসা মতিহারপুর গ্রাম পঞ্চায়েত এলাকার বাসিন্দাদের।
৩৪ বছর ধরে টানা চলেছিল বামফ্রন্টের শাসন। এরপরে মালদহ জেলার রাজনীতিতে বামফ্রন্টকে পিছনে ফেলে এগিয়ে গিয়েছিল কংগ্রেস। তবুও সমগ্র জেলার অনেক জায়গার রাস্তার অবস্থা এখনও বেহাল। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নানাবিধ উন্নয়নের কথা বলেন। কিন্তু বিভিন্ন জায়গায় পঞ্চায়েত বিরোধী দলের দখলে থাকায় সেখানে উন্নয়ন পৌঁছতে পারেনি।

স্বাধীনতার পরবর্তী সময়ে ক্রমেই বেহাল হয়েছে মালদহ জেলার চাঁচোল ব্লকের এক নম্বর মতিহারপুর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত পাঁচ কিলোমিটার রাস্তা। মতিপুর থেকে জহরপুর পর্যন্ত এই রাস্তাটি চাঁচোল ব্লকের সাধারণ বাসিন্দাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। কারণ ওই এলাকার মতিপুর, জহরপুর, মতিহারপুর সহ বেশ কয়েকটি গ্রামের মানুষের চাঁচোল শহরের সাথে একমাত্র যোগাযোগকারী রাস্তা।

রাস্তার অবস্থা বেহাল হয়ে থাকার কারণে গ্রামের মানুষদের নিত্যদিন চরম ভোগান্তির মধ্যে পরতে হয়। প্রবল প্রতিকূলতার শিকার হতে হয় স্কুলের ছাত্রছাত্রী এবং অসুস্থ রোগীদের। বর্ষার সময়ে ওই রাস্তার অবস্থা খুবই খারাপ হয়ে যায়।
গ্রামবাসীদের দীর্ঘদিনের দাবি রাস্তাটি যাতে তৈরি করা হয়। এনিয়ে তারা বার বার সিপিএম ও কংগ্রেস পরিচালিত গ্রামপঞ্চায়েতের কাছে রাস্তার দাবি জানালেও কাজের কাজ কিছুই হয়নি। এবার মতিহারপুর গ্রামপঞ্চায়েতটি একছত্র ভাবে দখল করেছে তৃণমূল কংগ্রেস। আর তাতেই আশার আলো দেখতে শুরু করেছে গ্রামবাসীরা। তাদের দাবি এবার যাতে রাস্তাটি তৈরি হয়।

মতিহার গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান পিঙ্কি খাতুন এই সমস্যার কথা স্বীকার করে নিয়েছেন। তিনি বলেন, “কয়েকদিনের মধ্যে রাস্তা নির্মানের কাজ শুরু করা হবে।”
The post হতাশ করেছে বাম কংগ্রেস, উন্নয়নে তৃণমূলই ভরসা মতিহারপুরের appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.
from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper https://ift.tt/2SwQqo4
via IFTTT
Comments
Post a Comment