ফের গোষ্ঠীদ্বন্দ্ব, বিজেপি কার্যালয়ের সামনেই অনশন শুরু কর্মীদের
স্টাফ রিপোর্টার, সিউড়ি: ফের বিজেপির গোষ্ঠী দ্বন্দ্ব প্রকাশে উঠে এল৷ বিজেপির বীরভূম জেলার কিষাণ মোর্চার প্রাক্তন সভাপতি শান্তনু মন্ডলকে পুনর্বহালের দাবিতে জেলা কার্যালয়ের সামনে অনশনে বসল বিজেপির কিষাণ মোর্চার কর্মীরা। যদি অনশনে কাজ না হয় তাহলে গায়ে কেরোসিন তেল ঢেলে আত্মঘাতী হবার হুমকি দিয়েছেন কর্মীরা।
শুক্রবার বীরভূমের সিউড়িতে জেলা কার্যালয়ের সামনে প্যান্ডেল খাটিয়ে অনশনে বসলেন ২৭ জন কিষাণ মোর্চার সমর্থক৷ তাঁদের নেতৃত্বে রয়েছেন কিষাণ মোর্চার প্রাক্তন সাধারণ সম্পাদক বিকাশ আচার্য্য। তাঁদের দাবি বিজেপির বর্তমান জেলা সভাপতি রামকৃষ্ণ রায় একনায়কতন্ত্র ভাবে দল চালাচ্ছেন এবং তিনি দলের কারোর সাথে আলোচনা না করে কিষাণ মোর্চা সভাপতিকে পদ থেকে সরিয়ে দিয়েছেন।
আরও পড়ুন: ঋতুস্রাব অশুচি! ঠাকুর সেবা করে সংস্কারকে হেলায় ওড়ালেন সারদাদেবী
বিজেপির কিষাণ মোর্চার দীর্ঘদিন ধরে দাবি ছিল শান্তনু মন্ডলকে জোর করে সরানো হয়েছে৷ এর প্রেক্ষিতে তাঁরা বারবার বিক্ষোভও দেখিয়েছেন। চলতি মাসের ৮ তারিখ প্রাক্তন সভাপতিকে পুনর্বহালের দাবিতে গোলাপ ফুল হাতে দিয়ে ২৭ জন কিষাণ মোর্চার কর্মী পদত্যাগ করেন। এরপর শুক্রবার দলীয় কার্যালয়ের সামনে আমরণ অনশনে বসেন, আর যদি অনশনে কাজ না হয় তাহলে গায়ে কেরোসিন তেল ঢেলে আত্মঘাতী হবার হুমকিও দিয়েছেন তাঁরা।
এ বিষয়ে কিষাণ মোর্চার প্রাক্তন সাধারণ সম্পাদক বিকাশ আচার্য বলেন, “আমাদের সভাপতি শান্তনু মন্ডলকে জোর করে পদ থেকে সরানো হয়েছে। বিজেপির বর্তমান জেলা সভাপতি রামকৃষ্ণ রায় একনায়কতন্ত্র ভাবে দল চালাচ্ছেন যেটা আমরা মানবো না। আমরা অনশনে বসেছি যদি তাতে কাজ না হয় তাহলে কেরোসিন তেল ঢেলে আমরা আত্মঘাতী হব।”
আরও পড়ুন : সুখবর: বয়স্ক এবং মহিলাদের জন্য দারুণ উপহার দিচ্ছে রেল
যদিও বীরভূম জেলার সাধারণ সম্পাদক কালোসোনা মন্ডল অনশনে বসা কর্মীদের বিজেপির সাথে কোনও যোগ নেই বলে দাবি করেন। তাঁর মতে ‘বিজেপি ঘরানাতে এরকম হয় না, অন্য কোনও রাজনৈতিক দলের সাথে তারা যুক্ত।” কিন্তু সেক্ষেত্রেও কালোসোনা মন্ডলের বক্তব্যকে উড়িয়ে দিয়েছেন শান্তনু মন্ডল ও সমর্থকরা। বিজেপির পতাকা নিয়েই তাঁরা অনশন শুরু করেছেন৷
বেশ কয়েক মাস ধরে বীরভূম জেলাতে বিজেপির গোষ্ঠীদ্বন্দ্ব প্রকাশ্যে দেখা গিয়েছে। কখনও বিজয়া সম্মেলনে জেলা সভাপতির অনুপস্থিতি, কখনও আবার অনুষ্ঠান মঞ্চ থেকে বর্তমান জেলা সভাপতিকে তীব্র আক্রমন তাঁকে সরিয়ে দেওয়ার দাবিতে৷ এবার জেলার মূল কার্যালয়ের সামনে দলীয় কর্মীদের অনশন যথেষ্ট অস্বস্তির মধ্যে ফেলছে বীরভূম জেলা বিজেপিকে।
The post ফের গোষ্ঠীদ্বন্দ্ব, বিজেপি কার্যালয়ের সামনেই অনশন শুরু কর্মীদের appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.
from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper http://bit.ly/2TeAwPg
via IFTTT
Comments
Post a Comment