মহিলা সেজে একের পর এক ফেসবুকে অশ্লীল ম্যাসেজ! এরপর…

নয়াদিল্লি: প্রেমের প্রস্তাব অস্বীকার! আর সেই রাগে প্রতিবেশী এক যুবক ওই মহিলার নামে ফেসবুকে ফেক অ্যাকাউন্ট বানিয়ে যুবতীকে অশ্লীল ম্যাসেজ পাঠানোর অভিযোগ। ওই যুবতী এর বিরোধ করলে ওই নির্জাতিতাকে প্রাণে মারার হুমকি দেয় ওই যুবক৷ বিরক্ত হয়ে যুবতী মুরাদনগর পুলিশের কাছে অভিযোগ দায়ের করেছে৷ পুলিশ এই মামলার তদন্ত করছে৷

মুরাদনগর ডিফেন্স কলোনীর বাসিন্দা ওই যুবতী। তিনি জানিয়েছেন, বিগত কিছু দিন ধরে তার এক প্রতিবেশী যুবক তাকে উত্যক্ত করছিল৷ যুবককে পাত্তা না দেওয়ায় ওই যুবক আরও বেপরোয়া হয়ে পড়ে বলে অভিযোগ৷ অভিযুক্ত ওই যুবক ফেসবুকে একটি মহিলার নামের নিজের অ্যাকাউন্ট বানিয়ে যুবতীকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাতে থাকে৷ এরপর মেয়ে ভেবে ওই যুবতী ফ্রেন্ড রিকোয়েস্ট শিকারও করে নেয়৷ ফেসবুকে বন্ধু হওয়ার পর থেকেই সে যুবতীকে অশ্লীল ম্যাসেজ পাঠাতে শুরু করে বলে অভিযোগ৷

এরপর যুবতী খোঁজ নিয়ে জানতে পারে যে ম্যাসেজ পাঠিয়েছে সে মেয়ে নয়, সেই যুবকই৷ যুবতী এর প্রতিবাদ করলে যুবক যুবতীকে প্রাণে মারার হুমকি দেয় বলে অভিযোগ৷ এরপরই যুবতী তার বাবা মায়ের সঙ্গে মুরাদনগর থানায় এসে অভিযোগ দায়ের করে৷ যদিও মুরাদনগরের এসও এই ঘটনার কথা অস্বীকার করেছেন৷ তিনি জানিয়েছেন, যদি কোন অভিযোগ আসে তবে মামলা দায়ের করে অবশ্যই পদক্ষেপ নেওয়া হবে৷

The post মহিলা সেজে একের পর এক ফেসবুকে অশ্লীল ম্যাসেজ! এরপর… appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.



from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper https://ift.tt/2PnL6kI
via IFTTT

Comments