বুলন্দশহর: মৃত্যুর একদিন আগেই সেই সুবোধের বদলি চেয়েছিল বিজেপি নেতা
মেরট: বুলন্দশহর কান্ডে নয়া মোড়, ঘটনায় এবার নাম জড়াল স্থানীয় নেতার৷ হিন্দু রীতিনীতি পালনে বাধা দিচ্ছেন সুবোধ কুমার সিং, এই অভিযোগে তার বদলি চেয়ে স্থানীয় সাংসদ ভোলা সিংয়ের কাছে চিঠি যায়৷ ভোলা সিংয়ের সেই চিঠি ফরোয়ার্ড করেন বুলন্দশহরের প্রাক্তন এসএসপি কৃষ্ণ বাহাদুর সিং-কে৷ যাঁকে সম্প্রতি ডিজিপি অফিসে বদলি করে নিয়ে যাওয়া হয়েছে৷
সংবাদমাধ্যমের খবর বিজেপি সাংসদ ভোলা সিং-য়ের কাছ থেকে এরকম একটি চিঠি পাওয়ার কথা স্বীকার করে নিয়ে বুলন্দশহরের প্রাক্তন এসএসপি জানান, তিনি এরকম একচি চিঠি পেয়েছেন৷ যেখানে বলা হয়েছিল সুবোধ কুমার সিং অনেকদিন ধরেই স্থানীয় হিন্দুদের ধর্মীয় রাতিনীতি পালনে বাধা দিচ্ছিলেন৷ এসএসপি কৃষ্ণ বাহাদুর সিং-য়ের বক্তব্য এরপর তার কাছে জানতেও চাওয়া হয় তিনি কী ব্যবস্থা নিচ্ছেন? তখন সুবোধের বিরুদ্ধে অভিযোগের প্রমাণ চেয়েছিলেন বলেন কেবিসিং-য়ের দাবি৷ এই ঘটনা সামনে আসার পর বিজেপি এবং উত্তরপ্রদেশের যোগী-সরকারের উপর আরও চাপ বাড়ল বলেই রাজনৈতিক মহলের মত৷

সম্প্রতি উত্তরপ্রদেশের বুন্দলশহরে গো-হত্যার প্রতিবাদরত বিক্ষোভকারী এবং পুলিশের মধ্যে সংঘর্ষে প্রাণ হারিয়েছেন সুবোধ কুমার সিং নামের এক পুলিশ আধিকারিক এবং সুমিত নামের এক সাধারণ গ্রামবাসী৷ ঘটনার পাঁচদিনের মাথায় এক সিনিয়র এসপি সহ মোট তিনজন পুলিশ কর্তাকে বদলি করল যোগী-সরকার৷
ঘটনায় এখনও পর্যন্ত ৯জনকে গ্রেফতার করেছে উত্তরপ্রদেশ পুলিশ৷ তবে বুলন্দশহরের ঘটনার অন্যতম প্রধান অভিযুক্ত যোগেশ রাজ এখনও ফেরার৷ পুলিশ অফিসার খুনে মূল অভিযুক্ত জিতু ফৌজি৷ পুলিশ সূত্রে খবর, মহাভ গ্রামের বাসিন্দা সেনা জওয়ান জিতুর পোস্টিং ছিল কাশ্মীরে৷ গত সোমবার বুলন্দশহরের ওই ঘটনার সময় জিতু ঘটনাস্থলেই ছিলেন বলে অভিযোগ৷ ঘটনার পর শ্রীনগরে চলে যান জিতু৷ এই ফৌজিরও খোঁজ শুরু করে যোগীর পুলিশ৷ পরে শনিবার তাকে গ্রেফতার করা হয়৷

গত সোমবার সকাল থেকেই উত্তপ্ত হয়ে উঠেছিল উত্তরপ্রদেশ বুলন্দশহর। স্থানীয় একটি গ্রাম থেকে দূরে জঙ্গলে ২৫টি মৃত গোরু পাওয়া যায়। খবর পাওয়া মাত্র ছুটে যায় বেশকিছু সংগঠন। তাদের দাবি, একটি বিশেষ সম্প্রদায়ের মানুষ গোহত্যা করেছে। তারপরই শুরু হয় বিক্ষোভ ও ধরনা। পরিস্থিতি সামাল দিতে পুলিশ গিয়েছিল সেখানে।
তাদের উপর চড়াও হয় উত্তেজিত জনতা। এরপরই অশান্তির পারদ চড়তে শুরু করে। পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের খণ্ডযুদ্ধ বেধে যায়। এই ঘটনায় সুবোধ কুমার সিং নামে এক পুলিশ আধিকারিক এবং সুমিত নামে এক যুবকের মৃত্যু হয়েছে। জখম হয়েছেন আরও চার পুলিশ কর্মী।
The post বুলন্দশহর: মৃত্যুর একদিন আগেই সেই সুবোধের বদলি চেয়েছিল বিজেপি নেতা appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.
from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper https://ift.tt/2QFl5lL
via IFTTT
Comments
Post a Comment