টাকা বাড়াচ্ছে রাজ্য সরকার, বড়সড় ঘোষণা মমতা সরকারের
কলকাতাঃ টাকা বাড়াচ্ছে রাজ্য সরকার। স্কুলে ক্রীড়া খাতে বাড়ানো হয়েছে টাকা। এমনটাই জানিয়েছেন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। তিনি জানিয়েছেন, প্রায় ৪০ শতাংশ অর্থ বাড়ানো হচ্ছে। পাশাপাশি, স্কুলশিক্ষকদের থেকেও কোনওরকম টাকা নেওয়া যাবে না বলে জানানো হয়েছে।
প্রাথমিকের সার্কেল স্তরে ক্রীড়া প্রতিযোগিতার জন্য বিভিন্ন জেলার ডিপিএসসি চেয়ারম্যান এবং সার্কেলস্তরের কমিটি স্কুলগুলি থেকে চাঁদা তুলছিল বলে অভিযোগ আসচে। এবার স্কুলের এই খাতে কোনও তহবিল না থাকায় সেটা শিক্ষকদেরই বহন করতে হচ্ছিল। কোথাও কোথাও শিক্ষকদের কাছে এক-দেড় হাজার টাকা চাওয়া হয়েছে, এমন অভিযোগও ওঠে। অথচ, খেলাধুলোর খাতে সরকারি প্রকল্পের মাধ্যমে অর্থ বরাদ্দ করা হয়। তা সত্ত্বেও এভাবে টাকা তোলার অভিযোগ পেয়ে ক্ষুব্ধ হয়েছিলেন শিক্ষামন্ত্রী। এর এরপরেই এহেন নির্দেশ পার্থবাবু দিয়েছেন বলে জানা গিয়েছে।

The post টাকা বাড়াচ্ছে রাজ্য সরকার, বড়সড় ঘোষণা মমতা সরকারের appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.
from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper https://ift.tt/2Pjl5Dn
via IFTTT
Comments
Post a Comment