‘বিজেপি ছাড়া কেউ অযোধ্যায় রাম মন্দির গড়বে না’
লখনউ: লোকসভা নির্বাচনের মুখে ফের জোরাল হচ্ছে রাম মন্দির নির্মাণের দাবি। চাপের মুখে পড়েছে শাসক ভারতীয় জনতা পার্টি। এই অবস্থায় উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ জানালেন যে রাম মন্দিরের নির্মাণের ক্ষমত কেবল বিজেপিরই আছে।

উত্তরপ্রদেশেই অবস্থিত অযোধ্যা। ওই রাজ্যেও শাসন করছে বিজেপি। এই অবস্থায় যোগী আদিত্যনাথের প্রশাসনের কাছে রাম মন্দির নির্মাণ একটা বড় চ্যালেঞ্জ। এই মুহূর্তে বিষয়টি সুপ্রিম কোর্টে বিচারাধীন। আগামী মাসে শুনানি হওয়ার কথা রয়েছে।
গত মাসেই একাধিক হিন্দুত্ববাদী সংগঠন অযোধ্যায় গিয়ে রাম মন্দিরের দাবিতে সভা করেছে। এই তালিকায় রাজনৈতিক দল শিবসেনাও ছিল। সকলেরই প্রধান দাবি হচ্ছে অযোধ্যায় রাম মন্দির নির্মাণ। ২০১৪ সালে বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে বিজেপি ক্ষমতায় আসে। সেই সময় পদ্ম শিবিরের দেওয়া প্রতিশ্রুতি সমূহের মধ্যে একটি ছিল অযোধ্যায় রাম মন্দির নির্মাণ।

সাড়ে চার বছর পরেও রাম মন্দির নির্মান না হওয়ায় স্বভাবতোই শাসক বিজেপির উপরে ক্ষুব্ধ হিন্দুত্বাদীরা। অনেকেই আগামী লোকসভা নির্বাচনে পদ্মের প্রতীকে ভোট না দেওয়ার হুমকিও দিয়েছে। শিবসেনার সঙ্গে বিজেপির জোটও এখন আর নেই।
এই অবস্থায় রাম মন্দির নিয়ে মুখ খুলেছেন উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। রবিবার ওই রাজ্যের রাজধানী শহর লখনউতে সভা করেন যোগী আদিত্যনাথ। সেখানে বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন, “অনেকে বলছেন যারা রাম মন্দির নির্মাণ করতে পারবে তাদেরকেই শুধু ভোট দেওয়া হবে। মন্দির যখনই হোক আর যেই করুক, আমি আপনাদের আশ্বাস দিচ্ছি যে রাম মন্দির আমরা ছাড়া কেউ করতে পারবে না।”

অন্যদিকে, পবিত্র রাম জন্মভূমিতে নাকি পা রেখেছেন সেই ‘অপবিত্র’ নারীরা! ভেবেই ক্ষুব্ধ সেইসব সাধু-সন্তরা, যারা কয়েকদিন আগেই রাম মন্দিরের দাবিতে দলে দলে সভায় যোগ দিয়েছিলেন এই অযোধ্যাতেই।
আসলে এইসব যৌনকর্মীকে আমন্ত্রণ জানিয়েছেন মোরারি বাপু। ‘রাম কথা’র ব্যাখ্যা করেছেন তিনি। সেই মোরারি বাপুই তুলসীদাসের মান গণিকা শোনার জন্য যৌনকর্মীদের আমন্ত্রণ জানিয়েছেন। আর সেই আমন্ত্রণেই সেখানে হাজির হয়েছেন অন্তত ২০০ যৌনকর্মী।

মোরারি বাপুর এই উদ্যোগে যার পর নাই ক্ষেপে গিয়েছেন সেখানকার সাধু-সন্তরা। ডান্ডিয়া মন্দিরের মোহান্ত ভারত ব্যাসের কথায়, এইভাবে রামের জন্মভূমিতে যৌনকর্মীদের আমন্ত্রণে ভুল বার্তা পৌঁছবে। তাঁর দাবি, এই পবিত্র শহরে মানুষ তাদের পাপস্খালন করতে আসে। তাই এখানে যৌনকর্মীদের এভাবে ডেকে মোটেই ঠিক করেননি মোরারি বাপু।
আর যৌনকর্মীরা এই আমন্ত্রণ পেয়ে কৃতজ্ঞ। তাঁদের অনেকেই এই প্রথমবার কোনও ধর্মীয় জমায়েতে অংশ নিচ্ছেন। তাই এই আমন্ত্রণ তাঁদের কাছে সম্মানের।
The post ‘বিজেপি ছাড়া কেউ অযোধ্যায় রাম মন্দির গড়বে না’ appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.
from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper http://bit.ly/2Si3Cx8
via IFTTT
Comments
Post a Comment