৮২ নম্বর ওয়ার্ডেই প্রার্থী কলকাতার মেয়র
স্টাফ রিপোর্টার, কলকাতা: মেয়র পদে নির্বাচিত হলেও কলকাতা পুরনিগমের সদস্য নন ফিরবাদ হাকিম৷ নতুন আইন আনুযাই আগামী ছয় মাসের মধ্যে তাঁকে হাউসের সদস্য হতে হবে৷ কলকাতার কোন ওয়ার্ড থেকে ভোটে দাঁড়াবেন তিনি? তা নিয়ে শাসক দলের অন্দরেই নানা জল্পনা৷
সূত্রের খবর, দক্ষিণ কলকাতায় ৮২ নম্বর ওয়ার্ড থেকে তৃণমূলের হয়ে ভোটে প্রতিদ্বন্দ্বিতা করবেন ফিরহাদ হাকিম৷ এই ওয়ার্ডেরই আগে কাউন্সিলর ছিলেন তিনি৷

২০১৫ সালের কলকাতা পুরনিগমের নির্বাচনে ৮২ নম্বর ওয়ার্ড থেকে প্রতিন্দন্দ্বিতা করেননি ফিরহাদ হাকিম৷ বদলে ওই ওয়ার্ড থেকে ভোটে জেতেন শাসক দলের প্রার্থী প্রণব বিশ্বাস৷ সূত্রের খবর, শনিবার পুরনিগমে গিয়ে চেয়ারপার্সন মালা রায়ের কাছে পদত্যাগপত্র জমা দেবেন প্রণববাবু৷
শোভন চট্টোপাধ্যায় পদত্যাগ করার পরব মুখ্যমন্ত্রী তাঁর আস্থাভাজন মন্ত্রী ফিরহাদ হাকিমকে ওই পদে বসার নির্দেশ দেন৷ দলীয় সভায় অনুমতি আদায় করা হয় কলকাতা পুরনিগমের দলীয় কাউন্সিলরদের৷ কিন্তু পুরআইন অনুসারে সভার সদস্য না হলে এতদিন মেয়র বা চেয়ারপার্স হওয়া যেত না৷

ফলে প্রয়োজন হয়ে পড়ে আইন বদলের৷ বিধানসভায় পাশ করা হয় পুর আইন সংশোধন বিল৷ ফলে সভার সদস্য না হয়েও মেয়র পদে বসার ক্ষেত্রে আইনী জটিলতা ছিল না৷ হাইকোর্টও ওই বিলকে চ্যালেঞ্জ করে বিরোধী সিপিএম কাউন্সিলর বিলকিশ বেগমের মামলাও খারিজ করে দেন৷
চলতি মাসের ৩ তারিখ মেয়র পদে শপথ নেন ফিরহাদ হাকিম৷ এবার প্রয়োজন সভার সদস্য হিসাবে কোনও একটি ওয়ার্ড থেকে তাঁকে জিতিয়ে আনা৷ এক্ষেত্রে কলকাতার একটি নিশ্চিত জয় আসন থেকেই তাঁকে প্রার্থী করতে মরিয়া তৃণমূল কংগ্রেস৷ সব দিক বিবেচনা করে তাই ফিরহাদ হাকিমের পুরনো ওয়ার্ড থেকেই তাঁকে কাউন্সিলর পদে প্রার্থী করতে তায় দল৷ তাই বর্তমানে দলের কাউন্সিলরকে পদত্যাগের নির্দেশ দেওয়া হয়েছে বলে সূত্রের খবর৷
The post ৮২ নম্বর ওয়ার্ডেই প্রার্থী কলকাতার মেয়র appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.
from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper https://ift.tt/2rsQrxU
via IFTTT
Comments
Post a Comment