বাংলায় মদের দোকান খোলা রাখা নিয়ে বড় সিদ্ধান্ত প্রশাসনের
কলকাতা: উৎসবের মরশুমে গোটা রাজ্যবাসী মেতে উৎসবে। কোথায় ক্রিসমাসের উৎসব তো আবার কোথায় বর্ষশেষের অনুষ্ঠান। আর ছুটির দিন মানেই দূরে কোথাও পিকনিট। আর এই সবের মধ্যে একটু কারণ সুধা থাকবে না তাই কি কখনও হয়। আর উৎসবের মরশুমে অবশ্যই মদ-অন! যদিও অনেক সময়ে নানা রকম কাজের চাপের মধ্যে পড়ে সঠিক সময়ে মদ কিনতে দোকানে গেলেন দেখলেন দোকান বন্ধ! ফলে সব কিছুই যেন শেষ সেই সময়ে। তবে এবার সেই সমস্যা সমাধানে উদ্যোগী মমতা সরকার।
টাইমস অফ ইন্ডিয়াতে প্রকাশিত খবরে বলা হয়েছে, এবার থেকে মদের দোকান খোলা থাকবে রাত ১১ টা পর্যন্ত। রাজ্যে সব ক্ষেত্রে একই নিয়ম। এমনটাই ঘোষণা করেছে আবগারি দফতর। যদিও আইন বলছে এই রাজ্যে মদের দোকান খোলা থাকবে রাত ১০ টা পর্যন্ত।

কিন্তু আবগারি দফতরের তরফে এই সংবাদমাধ্যমকে জানানো হয়েছে যে, এবার ১১ টা পর্যন্তই খোলা থাকবে দোকান। এমনকি নিয়ম মোতাবেক সকাল ১১ টার আগে খোলা যায় না মদের দোকান। এক্ষেত্রে বলা হয়েছে যে কেউ যদি মনে করে সকাল ৯ টায় দোকান খুলবে তাহলে বিশেষ অনুমতি নিয়ে তা খুলতে পারবে।

ইতিমধ্যে এই বিজ্ঞপ্তি কার্যকর হয়েছে রাজ্যে। গত ২১ ডিসেম্বর থেকে তা কার্যকর হয়েছে প্রকাশিত খবরে বলা হয়েছে।
The post বাংলায় মদের দোকান খোলা রাখা নিয়ে বড় সিদ্ধান্ত প্রশাসনের appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.
from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper http://bit.ly/2VkfyAG
via IFTTT
Comments
Post a Comment