তোলাবাজিকে নিয়ে ধুন্ধুমার, দলেরই লোকের হাতে গুলিবিদ্ধ তৃণমূল কর্মী

মালদহ: তোলাবাজিকে কেন্দ্র করে এক তৃণমূল কর্মীর উপর চলল গুলি। অভিযোগের তির দলীয় উপপ্রধানের স্বামী ও তৃণমূল কর্মীদের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে মালদহের বৈষ্ণবনগর থানার বাজেয়াপ্তি পাড়া গ্রামে৷ আহত তৃণমূল কর্মীর নাম জিয়াউল শেখ৷

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সম্প্রতি ওই গ্রাম থেকে পঞ্চায়েত নির্বাচনে জিতে স্থানীয় বীরনগর ২ গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান হয়েছেন রুখসানা বিবি। এরপর থেকেই রুখসানা বিবির স্বামী সারিফুল শেখ ও তার পরিবারের অন্যান্য সদস্যরা ওই এলাকায় ব্যাপক তোলাবাজি শুরু করেছে বলে অভিযোগ। তাদের হাতে আক্রান্ত হচ্ছে সাধারণ গ্রামবাসী থেকে দলীয় কর্মীরাও।

আহতের পরিবারের অভিযোগ, সম্প্রতি বিড়ি শ্রমিকের কাজ করাকে কেন্দ্র করে ওই গ্রামেরই বাসিন্দা তৃণমূল কর্মী জিয়াউল শেখের কাছ থেকে মোটা টাকা তোলা চায় শারিফুল ও তার দলবল। সেই টাকা দিতে অস্বীকার করেন তিনি৷ তাই জিয়াউলকে লক্ষ্য করে গুলি ছোড়া হয়। একটি গুলি জিয়াউলের পায়ে এসে লাগে। বর্তমানে তিনি মালদহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। এই ঘটনার পর শারিফুল শেখের নেতৃত্বে তাদের বাড়িতে ভাঙচুর চালানো হয়। বৈষ্ণব নগর থানায় অভিযোগ জানানো হলেও পুলিশ কোনও ব্যবস্থা নেয়নি। উলটে তাদেরই পরিবারের কয়েকজনকে পুলিশ গ্রেফতার করেছে।

এদিকে সমস্ত অভিযোগ অস্বীকার করেছে অভিযুক্ত সারিফুল শেখ৷ তিনি বলেন, মিথ্যা অভিযোগ। ওই এলাকা থেকে নির্বাচিত জেলা পরিষদের সদস্য তথা মালদহ জেলা পরিষদের সহ-সভাপতি চন্দনা সরকার বলেন এটি একটি গ্রাম্য বিবাদের জেরে ঘটনা ঘটেছে। এর সঙ্গে দলের কোনও সম্পর্ক নেই। পুলিশ আইনত ব্যবস্থা নেবে।

The post তোলাবাজিকে নিয়ে ধুন্ধুমার, দলেরই লোকের হাতে গুলিবিদ্ধ তৃণমূল কর্মী appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.



from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper http://bit.ly/2SjZwVq
via IFTTT

Comments