হিজাব খুলে পরীক্ষায় বসতে বলা হল জামিয়া মিলিয়ার ছাত্রীকে

নয়াদিল্লি: পরীক্ষায় বসার আগে খুলে ফেলতে বলা হল হিজাব। এমনই অভিযোগ করেছেন উমাইয়া খান নামে এক ছাত্রী। তিনি জামিয়া মিলিয়া বিশ্ববিদ্যালয়ে এমবিএ পড়ছেন।

গত সপ্তাহে নেট পরীক্ষায় বসতে যান তিনির। পরীক্ষার সিট পড়েছিল দিল্লির রোহিণী এলাকায়। নির্ধারিত সময়েই পরীক্ষা দিতে যান উমাইয়া। কিন্তু পরীক্ষায় বসতে গেলেই পরীক্ষকরা বাধা দেন তাঁকে। পর্যবেক্ষকরা সাফ জানিয়ে দেন, হিজাব পরে পরীক্ষায় বসতে দেওয়া যাবে না। পরীক্ষায় বসতে হলে হিজাব খুলে ফেলতে হবে।

ট্যুইটারে সেই অভিজ্ঞতার কথা জানিয়ছেন উমাইয়া।

পরীক্ষায় বসতে না পেরে বাড়ি ফিরে আসেন উমাইয়া। জানান, ইউজিসি-কে এ বিষয়ে সবিস্তারে জানিয়ে একটি মেল করেছেন। ইউজিসি-র তরফে কোনও উত্তর না দেওয়া হলে তিনি আইনের সাহায্যও নেবেন বলেও জানিয়েছেন।

হিজাব পরার জন্য বোনকে পরীক্ষায় বসতে না দেওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন উমাইয়ার দাদা মহম্মদ জাহিদ আফজল। তিনি বলেন, “এটা শুধু উমাইয়ার ক্ষেত্রে ঘটেছে এমনটা নয়, আরও অনেক মুসলিম মেয়ের সঙ্গেও এমন ঘটনা ঘটেছে। উচ্চশিক্ষার দিক থেকে মুসলিমরা যেখানে পিছিয়ে, এমন সুযোগ পাওয়ার পরেও তাঁদের সঙ্গে এ ধরনের আচরণ সত্যিই দুর্ভাগ্যজনক।” জামিয়া মিলিয়া বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আমিরুল হাসান আনসারি এই ঘটনার তীব্র নিন্দা করেন।

The post হিজাব খুলে পরীক্ষায় বসতে বলা হল জামিয়া মিলিয়ার ছাত্রীকে appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.



from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper http://bit.ly/2T4DkhX
via IFTTT

Comments