‘ভক্তরা বাবরের সমতুল হলেই নির্মাণ হবে রাম মন্দির’
দেরাদুন: এই মুহূর্তে ভারতের অন্যতম গুরুত্বপূর্ণ এবং প্রধান আলোচিত বিষয় হচ্ছে অযোধ্যায় রাম মন্দির নির্মাণ। যার পক্ষে এবং বিপক্ষে নানান মত রয়েছে। সব মিলিয়ে অযোধ্যা এখন ছেয়ে গিয়েছে সমগ্র দেশে।
অযোধ্যা এখন ধর্মের উর্ধে উঠে রাজনৈতিক বিষয় দাঁড়িয়েছে। এই নিয়ে মন্তব্যও পেশ করছেন রাজনৈতিক দলের নেতারা। বৃহস্পতিবার বাবরি মসজিদ ধ্বংসের ২৬ বছরের মাথায় বাবরি মসজিদ নিয়ে মুখ খুলেছেন প্রবীণ বিজেপি নেতা তথা হরিয়ানার স্বাস্থ্যমন্ত্রী অনিল ভিজ।
অযোধ্যায় একদিন রাম মন্দির নির্মাণ হবেই। সে অদূর হোক বা সুদূর ভবিষ্যতে। বাবরি মসজিদের জায়গায় রাম মন্দির প্রতিষ্ঠার বিষয়ে নিশ্চিত অনিল ভিজ। তবে রাম মন্দির নির্মাণ করতে হলে রাম ভক্তদের আরও শক্তিশালী হতে হবে বলে জানিয়েছেন তিনি।
লোকসভা নির্বাচনের আগে ক্রমশ জোরাল হচ্ছে অযোধ্যায় রাম মন্দির নির্মাণের দাবি। বিভিন্ন গেরুয়া সংগঠন চাপ সৃষ্টি করছে শাসক বিজেপির উপরে। অনেক শরিকদলের চাপের মুখেও পড়তে হচ্ছে বিজেপিকে।
এই বিষয়ে অনিল ভিজ বলেছেন, “রাম মন্দির নির্মাণের জন্য ভক্তদের আরও শক্তিশালী হতে হবে।” এই বিষয়ে তিনি টেনে এনেছেন মোঘল সম্রাট বাবরের উদাহরণ। ১৫২৮ সালে সম্রাট বাবরের শাসনকালে অযোধ্যায় বাবরি মসজিদ নির্মাণ হয়।
বাবরি মসজিদের জায়গায় আগে রাম মন্দির ছিল। সেই মন্দির ভেঙে বাবরি মসজিদ নির্মাণ হয়েছিল বলে দাবি রাম ভক্তদের। এই বিষয়ে দীর্ঘদিন ধরে মামলা চলছে। উল্লিখিত স্থানে মন্দির থাকার প্রমাণ মিলেছে এবং তা পেশ করা হয়েছে আদালতে।
বাবর শক্তিশালী ছিলেন বলেই মন্দির ভেঙে মসজিদ নির্মাণ করেছিলেন। এই বিষয়ে অনিল ভিজ বলেছেন, “যখন বাবর শক্তিশালী ছিলেন তখন তিনি মন্দির ভেঙে মসজিদ গড়েছিলেন। তখন তিনি কোনও আইন মেনে চলেননি। নিজের যা মনে হয়েছিল তা করেছিলেন।”
১৯৯২ সালের ডিসেম্বর মাসের ছয় তারিখে বহু কর সেবক(রাম ভক্ত) ধ্বংস করেছিল বাবরি মসজিদ। সেই বিষয়ে অনিল ভিজ বলেছেন, “রাম ভক্তরা যখন ক্ষমমাশালী হয়েছে তখন অযোধ্যার মসজিদ ভেঙেছে। সেদনই অর্ধেক কাজ সম্পন্ন হয়ে গিয়েছিল।” রাম ভক্তরা আরও শক্তিশালী হলে বাকি কাজটাও হয়ে যাবে বলে দাবি করেছেন অনিল ভিজ।
The post ‘ভক্তরা বাবরের সমতুল হলেই নির্মাণ হবে রাম মন্দির’ appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.
from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper https://ift.tt/2RDfxWf
via IFTTT
Comments
Post a Comment