ইন্ডিগো-র পারফরমেন্স সবচেয়ে খারাপ: সংসদীয় কমিটি

নয়াদিল্লি: বেসরকারি বিমান পরিষেবা সংস্থা মধ্যে ইন্ডিগো-র পারফরমেন্স সবচেয়ে খারাপ এবং এয়ার ইন্ডিয়ার সবেচেয়ে ভাল ল্যাগেজ পলিসি রয়েছে৷ পর্যটন, সংস্কৃতি সড়ক জাহাজ এবং বিমান পরিবহণ সংক্রান্ত স্ট্যান্ডিং কমিটি রিপোর্ট সে কথাই জানাচ্ছে৷

এদিকে উৎসবের মরসুমে কিংবা অন্য সময়, কখনও বিমানের ভাড়া আকাশচুম্বি করা যাবে না। ব্যাগের ওজন নির্দিষ্ট মাপের চেয়ে সামান্য কয়েক কেজি বেশি হলেও বাড়তি ভাড়া নেওয়া মোটেই বাঞ্ছনীয় নয়। সংসদে এমনই প্রস্তাব দিয়ে রিপোর্ট পেশ করে ওই স্ট্যান্ডিং কমিটি।

আরও পড়ুন: ভারতেই তৈরি হতে পারে আইফোন

তবে ওই কমিটির চেয়ারম্যান তৃণমূলের রাজ্যসভার এমপি ডেরেক ও’ব্রায়ান রিপোর্টটি সামনে রেখে সাংবাদিকদের জানান, বিমানের ভাড়া নির্ধারণ করার ক্ষেত্রে সরাসরি সরকারের এখনই কিছু করার নেই, কারণ বিষয়টি ডিরেগুলেশন হয়ে গিয়েছে। তবুও সাধারণ যাত্রীদের হয়ে সওয়াল খাড়া করার অধিকার সংসদের রয়েছে।

বিমানের টিকিট বাতিল করলেও বহু বিমান সংস্থা যে পরিমাণ টাকা কেটে নেয়, তা মোটেই গ্রহণযোগ্য নয় বলেই মনে করছেন ডেরেক৷ তাই তাঁর বক্তব্য, এ ব্যাপারে সরকারের উদ্যোগ নেওয়া প্রয়োজন। যাতে কড়া কোনও নিয়ম তৈরি করা যায় এবং সুযোগ বুঝে বেসরকারি বিমান পরিষেবা সংস্থাগুলির এভাবে অতিরিক্ত ভাড়া চাওয়া বন্ধ করা যায়৷

The post ইন্ডিগো-র পারফরমেন্স সবচেয়ে খারাপ: সংসদীয় কমিটি appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.



from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper http://bit.ly/2LF4n0I
via IFTTT

Comments