বড়দিনের সকালে শহরে নর্দমা থেকে উদ্ধার রক্তাক্ত দেহ

স্টাফ রিপোর্টার,কলকাতা: টালা থানার পাইকপাড়ায় যুবকের রক্তাক্ত দেহ উদ্ধার৷ ঘটনাস্থলে যান কলকাতা পুলিশের হোমিসাইড শাখার আধিকারিকরা৷ প্রাথমিক অনুমান পুলিশ জানাচ্ছে এটি খুনের ঘটনা৷ মৃতের কয়েকজন বন্ধুকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে৷

বড় দিনের সকাল৷ সবাই যখন উৎসবের মেজাজে, তখন টালা পার্কের কাছে একটি নর্দমায় দেখা গেল এক যুবকের দেহ৷ পাশেই রক্ত মাখা ইট৷ দেহে একাধিক আঘাতের চিহ্ন৷ খবর যায় পুলিশের কাছে৷ খবর পেয়ে ঘটনাস্থলে আসে কলকাতা পুলিশের হোমিসাইড শাখার পুলিশ৷ নিয়ে আসা হয় পুলিশ কুকুর৷ নর্দমা থেকে রক্তাক্ত দেহ উদ্ধার করে পাঠানো হয়েছে আর.জি কর হাসপাতালে৷

সূত্রে খবর, মৃত যুবকের নাম শেখ আকবর ওরফে পাপ্পু৷ বয়স আনুমানিক ৩৫ বছর৷ শীতের পোশাক পরা ছিল৷ টালা পার্কের কাছে যে নর্দমায় ওই যুবকের রক্তাক্ত দেহ উদ্ধার হয়েছে তার কাছেই পাপ্পুর বাড়ি৷ পরিবার সূত্রে খবর, গতকাল রাতে তার বন্ধুদের সঙ্গে সে মদ্যপান করেছে৷ মদের আসরে বচসার জেরেই এই খুন কিনা খতিয়ে দেখছে পুলিশ৷ নাকি পরিকল্পিত খুন? ঘটনাস্থল থেকে পুলিশ উদ্ধার করেছে রক্ত মাখা ইট৷ মদের বোতল,গ্লাস৷ মৃতের শরীরে মিলেছে একাধিক আঘাতের চিহ্ন৷

পুলিশ সূত্রে খবর, দেহ ময়না তদন্তে পাঠানো হয়েছে৷ ময়না তদন্তের রিপোর্ট পাওয়ার পরই জানা যাবে কীভাবে মৃত্যু হয়েছে৷ তবে প্রাথমিক অনুমান মদের আসরে বচসার জেরেই এই খুন৷ মৃতের কয়েকজন বন্ধুকে আটক করে চলছে জিজ্ঞাসাবাদ৷

The post বড়দিনের সকালে শহরে নর্দমা থেকে উদ্ধার রক্তাক্ত দেহ appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.



from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper http://bit.ly/2Q1uHCZ
via IFTTT

Comments