মমতার উপর চাপ বাড়াতে জানেন কি সিদ্ধান্ত নিলেন সরকারি কর্মীরা?

কলকাতাঃ  রাজ্যপাল কেশরীনাথ ত্রিপাঠীর দ্বারস্থ রাজ্য সরকারি কর্মীরা। মূলত রাজ্য সরকারের কর্মচারী বিরোধী মনোভাব, প্রতিহিংসামূলক বদলির সিদ্ধান্তের বিরুদ্ধে রাজ্যপালের দ্বারস্থ সরকারি কর্মীদের সংগঠন কো-অর্ডিনেশন কমিটি। মূলত মমতা সরকারের উপর চাপ বাড়াতেই এই সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকারি কর্মীদের এই বাম সংগঠন।

সংগঠনের সাধারণ সম্পাদক বিজয়শঙ্কর সিনহা জানিয়েছেন, রাজ্যপাল কেশরীনাথ ত্রিপাঠীর কাছে লিখিতভাবে জানানো হয়েছে রাজ্য সরকারি কর্মচারীরা শুধু অর্থনৈতিকভাবেই নন, তাঁদের ট্রেড ইউনিয়ন অধিকার থেকেও বঞ্চিত করা হচ্ছে। গত ২৯ নভেম্বর নবান্নে টিফিনের সময় আমরা সার্ভিস রুল মেনে বিক্ষোভ কর্মসূচি পালনের সময় পুলিশ আমাদের শিবপুর থানায় তুলে নিয়ে যায়।

এখানেই শেষ নয়, এরপরেই বদলি নীতির তোয়াক্কা না করে আমাদের শাস্তিমূলকভাবে বদলি করে দেওয়া হয়েছে উত্তরবঙ্গে রাজ্যের দূরতম প্রান্তে। কো-অর্ডিনেশন কমিটির পক্ষ থেকে এই অভিযোগ নিয়ে রাজ্যপালের সঙ্গে সাক্ষাতের জন্য রাজভবনের কাছে সময় চাওয়াও হয়েছে।

The post মমতার উপর চাপ বাড়াতে জানেন কি সিদ্ধান্ত নিলেন সরকারি কর্মীরা? appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.



from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper http://bit.ly/2T7cLZG
via IFTTT

Comments