ভোরের কুয়াশা বাড়িয়ে হুরমুরিয়ে নামবে পারদ
সৌপ্তিক বন্দ্যোপাধ্যায়, কলকাতা: কমছে তাপমাত্রা অথচ মহানগরের বাতাসে আর্দ্রতার পরিমান ৯০ শতাংশ। এতো বর্ষাকালের আর্দ্রতা। জাঁকিয়ে শীত পড়ার মুখে এমন আর্দ্রতার কারণ কি? আবহবিজ্ঞানীরা এর ফল বৃষ্টি নয়। বাড়বে ভোরের দিকে কুয়াশার পরিমান। সঙ্গে হাজির থাকবে তাপমাত্রার পতন।
গত তিন দিনে কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ১৯ থেকে ১৫ ডিগ্রিতে নেমেছে। ভোরের দিকে রাত এবং ভোরের দিকে ভালোই ঠাণ্ডা অনুভূত হচ্ছে। গায়ে জড়াতে হচ্ছে চাদর। কিন্তু বেলা গড়াতেই বাসে ট্রামে দাঁড়ালেই গা ঘামছে। রাস্তায় একটু হাঁটলেও কপালে বিন্দু বিন্দু ঘাম হাজির। শীতের শুকনো হাওয়া নেই। আবহাওয়া দফতরের তথ্য বলছে , শহরের সর্বোচ্চ আর্দ্রতার পরিমান ৯০ শতাংশ। বেলা গড়ানোর সঙ্গে বাতাসের আর্দ্রতা বৃদ্ধির ফল কি বৃষ্টি? আবহাওয়াবিদরা অভয় দিচ্ছেন।
আলিপুর আবহাওয়া দফতরের এক কর্তা বলেন, “এই সময়ে সর্বোচ্চ আর্দ্রতার পরিমান এমনই থাকে। কিন্তু সর্বনিম্ন আর্দ্রতার পরিমান ৩৫ শতাংশ। অর্থাৎ সর্বনিম্ন এবং সর্বোচ্চের পার্থক্য অনেক। কিন্তু বর্ষায় এই পার্থক্য অনেক কম হয়। আর্দ্রতার পরিমান সর্বোচ্চ ৯০ হলে সর্বনিম্ন ৬৫ থেকে ৭০ শতাংশের কাছাকাছি থাকে।” একইসঙ্গে তিনি বলেন, “এই যে আর্দ্রতার পরিমান এটা শীত শুরু এবং শেষের দিকে আর্দ্রতা। এর ফলে ভোরের দিকে বা আরও কিছু সময় ধরে কুয়াশা হয়। কলকাতাসহ বিভিন্ন জেলায় এই পরিস্থিতি এখন জারি থাকবে।”

হাওয়া অফিসের তথ্য অনুযায়ী বুধবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৫.৬ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে এক ডিগ্রি কম। এই তাপমাত্রা আরও কিছুটা কমে ১৪ ডিগ্রিতে নামবে। এমন পারদ নামাই এই সময়ে স্বাভাবিক। সঠিক নিয়ম মেনেই তাপমাত্রার পারদ করছে কলকাতাসহ রাজ্যের অন্যন্য জেলাগুলিতে।
হাওয়া অফিস জানাচ্ছে সর্বোচ্চ তাপমাত্রার পরিমান ২৭.৮ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিক। সর্বোচ্চ এমন সর্বনিম্নের পার্থক্য যত কম হবে তত বেশি শীত অনুভূত হবে। এই মুহূর্তে সেই দিকেই এগোচ্ছে রাজ্যের আবহাওয়ার পরিস্থিতি।

কলকাতার পাশাপাশি রাজ্যের অন্যন্য অঞ্চলেও জারি রয়েছে পারদ পতন। বালুরঘাটের সর্বনিম্ন তাপমাত্রা ১৫ ডিগ্রি সেলসিয়াস, বাঁকুড়ার সর্বনিম্ন তাপমাত্রা ১৪.৪ ডিগ্রি সেলসিয়াস, ব্যরাকপুরের সর্বনিম্ন তাপমাত্রা ১২.৫ ডিগ্রি সেলসিয়াস, বর্ধমানের ১৪.৮ ডিগ্রি সেলসিয়াস, বহরমপুরের সর্বনিম্ন তাপমাত্রা ১৩ ডিগ্রি সেলসিয়াস, কোচবিহারের সর্বনিম্ন তাপমাত্রা ১০.৯ ডিগ্রিতে নেমে গিয়েছে। দার্জিলিং সর্বোচ্চ তাপমাত্রা ১৫ ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন তাপমাত্রা ৪.৫ ডিগ্রি সেলসিয়াস ।

The post ভোরের কুয়াশা বাড়িয়ে হুরমুরিয়ে নামবে পারদ appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.
from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper https://ift.tt/2KVAusT
via IFTTT
Comments
Post a Comment