কাজের সময়ে আর নয় কো-অর্ডিনেশন কমিটির সভা
কলকাতা: ১২টায় অফিস আসি, দু’টোয় টিফিন, ৩টে তে যদি দেখি সিগন্যাল গ্রিন, চটিটা গলিয়ে পায়ে নিপাট নির্ধিদায়- চেয়ারটা কোনও মতে ছাড়ি৷ বাম আমলে সরকারি অফিসের কর্মসংস্কৃতি নিয়ে সঙ্গাত শিল্পী নচিকেতা চক্রবর্তীর অমর গান৷ এতদিনে হুঁশ না ফিরলেও এবার কী বাম প্রভাবিত কো-অডিশন কমিটির হুঁশ ফিরতে চলেছে? ইঙ্গিত সেরকমই৷ অন্তত সংগঠনের বেশ কয়েকটি সিদ্ধান্ত থেকে তা মনে হচ্ছে৷
আরও পড়ুন: রথযাত্রা: সিঙ্গল বেঞ্চের রায়কে চ্যালেঞ্জ জানিয়ে ডিভিশন বেঞ্চে যাবে রাজ্য
কো-অর্ডিনেশন কমিটির সিদ্ধান্ত কাজের সময় বাদ দিয়ে এবার সভা, সমাবেশ করবে তারা৷ আগামী ৮ এবং ৯ জানুয়ারি বাম কর্মচারী সংগঠনগুলির ডাকে সাধারণ ধর্মঘট হবে দেশজুড়ে৷ তারই সমর্থনে সভা করবে কো-অর্ডিনেশন কমিটি৷ সেই সভা শুরু হবে সরকারি দফতর ছুটির পর সন্ধ্যা ৬টায়৷ ফাঁকিবাজ দুর্নাম ঘোচাতেই এই উদ্যোগ বলে মনে করা হচ্ছে৷

রাজ্য সরকারি কর্মীদের পথে নেমে আন্দোলনে জারি হয়েছে বিধিনিষেধ৷ করলে কী পরিণতি হতে পারে দিন কয়েক আগেই তা দেখেছেন সরকারি কর্মচারীরা৷ অনেকেই বলছেন সেই কড়া নির্দেশ ও তার জের ভেবেই কাজের সময়ে সভা না করার সিদ্ধান্ত কো-অর্ডিনেশন কমিটির৷
আরও পড়ুন: চিটফান্ড-কান্ডে গ্রেফতার সাংবাদিক সুমন চট্টোপাধ্যায়
বাম জমানায় অফিস ফাঁকি দিয়ে কো-অর্ডিনেশন কমিটির সভা সমাবেশ করাই ছিল দস্তুর৷ বহু সমালোচনা সত্ত্বেও অবস্থার বদল হয়নি৷ কখনোও অর্ধদিবস ছুটি, কখনো সেসবের পরোয়া না করেই চলেছে সভা৷ এবার সেই ধারায় ছেদ পড়তে চলেছে৷
The post কাজের সময়ে আর নয় কো-অর্ডিনেশন কমিটির সভা appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.
from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper http://bit.ly/2rPoPTK
via IFTTT
Comments
Post a Comment