বিজেপি কর্মীকে মারধরের অভিযোগ দুষ্কৃতীদের বিরুদ্ধে

স্টাফ রিপোর্টার, তমলুক: রাতের অন্ধকারে এক বিজেপি কর্মীকে মারধরের অভিযোগ উঠল দুষ্কৃতীদের বিরুদ্ধে। মঙ্গলবার রাতে ঘটনাটি ঘটেছে পূর্ব মেদিনীপুরের ভগবানপুরের দাঁড়িয়াদিঘি এলাকায়। আহত বিজেপি কর্মীর নাম গুরুপদ মাইতি। ভগবানপুর -১ এর মহম্মদপুরের বাসিন্দা তিনি।

স্থানীয়দের অভিযোগ, মঙ্গলবার রাতে দলীয় মিটিং শেষ করে বাড়ি ফিরছিলেন গুরুপদ মাইতি৷ তখন দাঁড়িয়াদিঘির কাছে দশ বারো জন দুষ্কৃতী তাঁর পথ আটকায়৷ তারপর চড়াও হয়ে বেধড়ক মারধর করতে থাকে। গুরুত্ব আহত অবস্থায় রাস্তায় ফেলে পালিয়ে যায় দুষ্কৃতীরা। পরে স্থানীয়দের নজরে এলে ভগবানপুর থানায় খবর দেওয়া হয়। পুলিশ এসে তাঁকে উদ্ধার করে স্থানীয় চিকিৎসাকেন্দ্র নিয়ে যায়। সেখানেই তিনি চিকিৎসাধীন৷

স্থানীয় বিজেপি নেতৃত্বের অভিযোগ, তৃণমূল আশ্রিত গুণ্ডা বাহিনী রাতের অন্ধকারে এই ধরণের ঘটনা ঘটিয়েছে। বিজেপির করা অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল নেতৃত্ব৷ তারা জানান, গোষ্ঠী কোন্দলের কারণেই এই ধরণের ঘটনা ঘটিয়ে তৃণমূলের উপর চাপিয়ে দেওয়ার চেষ্টা করছে। ভগবানপুর থানার পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। এখনও পর্যন্ত কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ৷

The post বিজেপি কর্মীকে মারধরের অভিযোগ দুষ্কৃতীদের বিরুদ্ধে appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.



from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper https://ift.tt/2ryRXOY
via IFTTT

Comments