বড়দিনের উপহার, ঝুপড়িবাসী কচিকাঁচাদের হাসি ফোটালেন কাউন্সিলর

তিমিরকান্তি পতি, বাঁকুড়া: রাত পোহালেই বছর শেষের সবচেয়ে বড় উৎসব ‘বড়দিন’। তার আগেই সোমবার নিজের ওয়ার্ডের বস্তিবাসী মানুষের সাথে বড়দিনের আনন্দে মেতে উঠলেন কাউন্সিলর পিঙ্কি চক্রবর্তী৷

এদিন বেলা বাড়ার সঙ্গে সঙ্গেই বাঁকুড়া পৌরসভার ১৫ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর পিঙ্কি চক্রবর্তী রঙবঙের বেলুন দিয়ে সাজানো বেশ কয়েকটি টোটো ভর্তি বড়দিনের উপহার সামগ্রী, কেক ও একজোড়া সান্তাক্লজকে সঙ্গে নিয়ে পৌঁছে যান গোবিন্দনগর ও লোকপুর এলাকার বস্তি অঞ্চলে।

সেখানে বস্তিবাসী মানুষদের সঙ্গে চুটিয়ে বড়দিনের আনন্দ করার পাশাপাশি ক্ষুদে সান্তাদের হাত দিয়ে তুলে দিলেন কেক থেকে সঙ্গে থাকা নানান উপহার সামগ্রী। স্থানীয় কাউন্সিলরের অভিনব এই উদ্যোগে খুশি বস্তিবাসী আট থেকে আশি সকলেই। খুশি ঐ ওয়ার্ডের কাউন্সিলর পিঙ্কি চক্রবর্তী নিজেও।

স্থানীয় বাসিন্দা বাপ্পা মিত্র বলেন, আমাদের কাউন্সিলর আমাদের সঙ্গে সব সময় থাকেন। বড়দিনের আগে আজ তিনি যে উদ্যোগ নিলেন তা যথেষ্ট প্রশংসনীয়। এর আগে এধরণের কোন উদ্যোগ নজরে আসেনি জানিয়ে তিনি বলেন, আজ খুব আনন্দের দিন। খুব ভালো লাগছে।

এলাকায় অভিনব উদ্যোগের মূল কারিগর কাউন্সিলর বলেন, আমার ওয়ার্ডের বেশীরভাগ অংশটাই বস্তি এলাকা। এখানকার দিন আনি দিন খাই পরিবারের মানুষ উৎসব অনুষ্ঠানে খুব একটা আনন্দ করার সুযোগ পায় না। ইচ্ছেটা দীর্ঘদিন ধরেই ছিল। বস্তিবাসী সব মানুষ ও শিশুদের সঙ্গে আজকের দিনটা তার খুব আনন্দেই কাটল বলে তিনি জানান।

The post বড়দিনের উপহার, ঝুপড়িবাসী কচিকাঁচাদের হাসি ফোটালেন কাউন্সিলর appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.



from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper http://bit.ly/2T8AqZE
via IFTTT

Comments