ধেয়ে আসছে ভয়ঙ্কর সুনামি! আগাম পূর্বাভাস দেবে এই যন্ত্র

জার্কাতা:  হঠাত সুনামিতে বিধ্বস্ত গোটা ইন্দোনেশিয়া। ক্রমশ ছড়াচ্ছে মৃতের সংখ্যা। সেখানে দাঁড়িয়ে সুনামির আগাম সতর্কবার্তা যাতে পাওয়া যায় সেদিকে তাকিয়ে একগুচ্ছ ব্যবস্থা নিচ্ছে ইন্দোনেশিয়া। মূলত সমুদ্রের তলদেশে ভুমিধসে কারণে যে সুনামির তৈরি হয় তার আগাম খবর পেতেই এই ব্যবস্থা নেওয়ার ভাবনা সেখানকার প্রশাসনের। আগামী বছরেই এই বিষয়ে নয়া প্রযুক্তি কাজ শুরু করবে বলে জানা গিয়েছে।

গত শনিবার আনাক ক্রাকাতাউ আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতে সমুদ্র তলদেশে ভূমিধসের কারণে সৃষ্ট সুনামিতে ইন্দোনেশিয়ায় অন্তত ৪২৯ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছে আরও ১ হাজার ৪৫৯ জন, এখনো নিখোঁজ দেড়শতাধিক মানুষ। ‘অ্যাসেসমেন্ট অ্যান্ড অ্যাপলিকেশন অব টেকনোলজি’ সংস্থার মুখপাত্র আইয়ান তুরিয়ান বলেন, নতুন প্রযুক্তি ঢেউয়ের আকার সনাক্ত করে সুনামির সতর্কতা জানাবে।

বর্তমানে যে প্রযুক্তি ব্যবহার করে ইন্দোনেশিয়া তা সুমাত্রা ও জাভা দীপাঞ্চলের মাঝে অবস্থিত সুন্দা প্রণালীর সৈকতগুলোতে শনিবার সন্ধ্যায় আছড়ে পড়া সুনামি সম্পর্কে কোনও ধরনের আগাম বার্তা দিতে ব্যর্থ হয়েছে। এই প্রযুক্তি ভূমিকম্পের কারণে সৃষ্ট সুনামির সতর্কতা জারি করতে সক্ষম। কিন্তু সমুদ্র তলদেশে ভূমিধস বা আগ্নেয়গিরির অগ্নুৎপাতের কারণে যে ভয়াবহ ঢেউ তৈরি হয় তা সম্পর্কে কোনো আগাম পূর্বাভাস দিতে পারে না। আর এজন্যে নতুন প্রযুক্তি আনার ভাবনা সে দেশের সরকারের।

উল্লেখ্য, ২০১২ সাল থেকে ইন্দোনেশিয়ায় সুনামি সতর্কতায় জারির কার্যকর কোনও ব্যবস্থা নেই বলে জানিয়েছে সে দেশের আধিকারিকরা। অন্যদিকে, আনাক ক্রাকাতাউ আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাত অব্যাহত থাকায় নতুন করে সুনামির আশঙ্কায় উপকূলীয় বাসিন্দাদের নিরাপাদ আশ্রয়ে সরে যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। ওদিকে, শনিবারের সুনামিতে ক্ষতিগ্রস্ত এলাকাগুলোতে এখনও উদ্ধার কাজ চলছে। ভারি বৃষ্টি ও ভূমিধসে রাস্তা বন্ধ হয়ে যাওয়ায় উদ্ধার কাজ ব্যাহত হচ্ছে।

The post ধেয়ে আসছে ভয়ঙ্কর সুনামি! আগাম পূর্বাভাস দেবে এই যন্ত্র appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.



from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper http://bit.ly/2Cypsau
via IFTTT

Comments