বিজেপির ‘ভুল’ হয়েছিল, খারাপ ফলের পর স্বীকার করলেন বিজয়বর্গী

নয়াদিল্লি: প্রার্থী বাছাইতেই ভুল হয়েছিল। খারাপ ফলাফলের পর কারণ হিসেবে এমনটাই বললেন বিজেপির কেন্দ্রীয় নেতা তথা পশ্চিমবঙ্গের পর্যবেক্ষক কৈলাশ বিজয়বর্গী। তবে এতে মোদীর কোনও পরাজয় দেখছেন না তিনি।

সোমবার সকাল থেকে শুরু হয়েছে পাঁচ রাজ্যের নির্বাচনের গণনা। আর সেখানে ট্রেন্ড কংগ্রেসের দিকেই। বিশেষ করে রাজস্থান, মধ্যপ্রদেশ ও ছত্তিসগড়ে কংগ্রেস এগিয়ে আছে। মধ্যপ্রদেশে হাড্ডাহাড্ডি লড়াই চললেও, মোটামুটিভাবে এগিয়ে থাকছে কংগ্রেস।

এই ফলাফল সামনে আসার পর উৎসব শুরু হয়েছে কংগ্রেস শিবিরে। অন্যদিকে, বিজেপি এখনও আশা রাখছেন। সেমিফাইনালে এইভাবে ধাক্কা খাওয়ার পর কৈলাশ বিজয়বর্গী বলেন, বিজেপির প্রার্থী বাছাইয়ের ক্ষেত্রে ভুল হয়েছিল। তবে এতে রাহুলের কোনও ম্যাজিক নেই। মোদীরও কোনও পরাজয় হয়নি।

এদিকে, দুপুর ১টা ৩০ মিনিট পর্যন্ত আপডেট অনুযায়ী, মধ্যপ্রদেশে ১১১টি আসনে এগিয়ে কংগ্রেস, ১০৮টিতে বিজেপি। রাজস্থানে ৯৯টিতে এগিয় কংগ্রেস, ৭৭টিতে বিজেপি। তেলেঙ্গানায় টিআরএস এগিয়ে ৮৮টি আসনে, কংগ্রেস ২০ টি আসনে। মিজোরামে কংগ্রেস এগিয়ে ৬টি আসনে। এমএনএফ ২৪টিতে।

The post বিজেপির ‘ভুল’ হয়েছিল, খারাপ ফলের পর স্বীকার করলেন বিজয়বর্গী appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.



from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper https://ift.tt/2ROngAF
via IFTTT

Comments