১৯ বছরের দাম্পত্য কাটিয়ে স্ত্রীকে তালাক দিল ১১ সন্তানের পিতা
দেরাদুন: তিন তালাক বিল উত্তপ্ত হয়েছে সংসদ। আইন পাশ করানো নিয়ে যখন রীতিমত যুদ্ধ করেছে সরকার এবং বিরোধী সাংসদেরা, ঠিক সেই সময়েই সামনে এল এক চাঞ্চল্যকর তথ্য। ১৯ বছর দাম্পত্য জীবন কাটিয়ে স্ত্রীকে তালাক দিয়েছে এক ব্যক্তি।
ঘটনাটি ঘটেছে উত্তরাখণ্ডের সিতারগঞ্জ এলাকায়। বারেলি সীমান্ত লাগোয়া ওই এলাকায় সৈয়দ সিরাজ আহমেদ নামের এক ব্যক্তি তার স্ত্রীকে তালাক দিয়েছে। নিরুপায় হয়ে সন্তানদের নিয়ে পুলিশের দ্বারস্থ হয়েছেন ওই তালাকপ্রাপ্ত মহিলা।

উল্লেখযোগ্য বিষয় হচ্ছে, তালাকপ্রাপ্ত এই মহিলা তাঁর স্বামীর দ্বিতীয় স্ত্রী। প্রথম স্ত্রী-র মৃত্যু হওয়ার পরে সৈয়দ সিরাজ আহমেদ এই মহিলাকে বিয়ে করে। সেই বিয়ে হয়েছিল ১৯৯৯ সালে। অভিযুক্তের প্রথম পক্ষের স্ত্রী-র আটটি সন্তান ছিল। দ্বিতীয় দাম্পত্যেও জন্ম নেয় আরও তিন সন্তান। মোট ১১ জন সন্তান নিয়ে দীর্ঘ প্রায় দুই দশক দাম্পত্য সামাল দিয়েছেন।
তাল কেটেছে স্বামীর ব্যবহারে। কারণ অভিযুক্ত স্বামী সিরাজের বিবাহ বহির্ভূত সম্পর্ক ছিল বলে অভিযোগ করেছেন তার দ্বিতীয় স্ত্রী। শুধু তাই নয় প্রথম পক্ষের নিজের পুত্রবধূ সঙ্গেও সিরাজের যৌন সম্পর্ক ছিল বলে অভিযোগ করেছেন অভিযোগকারী।

এই সকল কারণে দীর্ঘদিন ধরেই সংসারে চলছিল বিবাদ। অশান্তি ছিল ওই পরিবারের নিত্যদিনের সমস্যা। এরই মাঝে প্রথম পক্ষের সন্তানদের সঙ্গে হাত মেলায় অভিযুক্ত সিরাজ। পরিবারের মধ্যেই প্রথমে একঘরে করে দেয় দ্বিতীয় স্ত্রীকে। এর কিছুদিন পরে দ্বিতীয় স্ত্রীকে তালাক দিয়ে দেয় সিরাজ।
তিন তালাক বিল সংসদে এখনও পাশ হয়নি। তবে অর্ডিন্যান্স জারি করে আইন করে নিয়েছে কেন্দ্র। সেই আইন অনুযায়ী তিন তালাক দণ্ডনীয় অপরাধ। স্ত্রীকে তিন তালাক দিলে তিন বছর পর্যন্ত কারাবাস হটে পারে অভিযুক্তের।

মোদী সরকারের এই তিন তালাক বিল নিয়ে হয়েছে তীব্র বিতর্ক। যা নিয়ে বৃহস্পতিবার উত্তাল হয়েছে লোকসভা। বিল নিয়ে তীব্র বাদানুবাদে জড়িয়েছে কংগ্রেস-বিজেপি যুযুধান দুই পক্ষ। বিজেপির বিরুদ্ধে সুর চড়িয়েছে বাম, তৃণমূল সহ একাধিক অবিজেপি রাজনৈতিক দল। সংসদেরা এই অভিযোগকারীর বক্তব্য শুনলে কী অবস্থান নিতেন সেটা এখন বড় প্রশ্ন।
The post ১৯ বছরের দাম্পত্য কাটিয়ে স্ত্রীকে তালাক দিল ১১ সন্তানের পিতা appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.
from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper http://bit.ly/2LCf5W6
via IFTTT
Comments
Post a Comment