ভারতের শক্তি বাড়িয়ে ফের সফল অগ্নি-৪

বালাসোর: ভারতের অস্ত্রাগারে ফের সাফল্য। উপকূল থেকে উড়ে গেল অগ্নি-৪ ব্যালিস্টিক মিসাইল। রবিবার সকালেই হল সেই সফল উৎক্ষেপণ।

রবিবার সকাল সাড়ে আটটা নাগাদ ওড়িশা উপকূলের কাছে এপিজে আবদুল কালাম দ্বীপের চার নম্বর লঞ্চপ্যাড থেকে অগ্নি-৪ মিসাইল উত্‍ক্ষেপণ করা হয়। দেখতে সরু মিসাইলটি দ্বিস্তরীয়। ৪০০ কিলোমিটার দূরে গিয়ে আঘাত করতে পারে এটি। লম্বায় ২০ মিটার এই মিসাইলের ওজন ১৭ টন। এর মধ্যে আছে স্টেট-অফ-দ্য-আর্ট এভিওনিক্স, ফিফ্থ জেনারেশন অন-বোর্ড কম্পিউটার এবং ডিস্ট্রিবিউটেড আর্কিটেকচার।

আকাশে যদি কোনও যান্ত্রিক সমস্যা হয় তাহলে এটি নিজেই নিজেকে ঠিক করে নিতে পারবে।

২০১৪ সালে অগ্নি-৪-এর সফল পরীক্ষামূলক উত্‍ক্ষেপণ হয়েছিল। এই মিসাইলে সম্পূর্ণ ভারতীয় পদ্ধতিতে লেজার গায়রো এবং কম্পোজিট রকেট মোটর আছে। দ্বিস্তরীয় ইন্টারমিডিয়েট রেঞ্জের এই ব্যালিস্টিক মিসাইল এক টন পরমাণু অস্ত্র বহন করতে সক্ষম।

প্রতিবেশী শত্রুদের কথা মাথায় রেখে ১৯৮০-তে এই অগ্নি মিসাইল তৈরির পরিকল্পনা নেওয়া হয়েছিল। ১৯৮৯-তে প্রথম চাঁদপুরে অগ্নি মিসাইল পরীক্ষা করা হয়। বর্তমানে ভারতের শক্তি জুগিয়ে অস্ত্রাগারে রয়েছে অগ্নি-১,২ ও ৩ এবং পৃথ্বী মিসাইল।

The post ভারতের শক্তি বাড়িয়ে ফের সফল অগ্নি-৪ appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.



from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper http://bit.ly/2EKpi1W
via IFTTT

Comments