ব্যর্থ বিজয়, ফর্মে ফেরার ইঙ্গিত লোকেশের

অ্যাডিলেড: ব্যাড প্যাচ কাটিয়ে উঠতে পারলেন না মুরলি বিজয়৷ তবে ফর্মে ফেরার লক্ষণ দেখালেন লোকেশ রাহুল৷ অ্যাডিলেড টেস্টের প্রথম ইনিংসে ব্যাট হাতে ব্যর্থ হয়েছিলেন দু’জনেই৷ বিজয় ১১ ও রাহুল ২ রান করে আউট হন প্রথম ইনিংসে৷ বিজয় দ্বিতীয় ইনিংসেও বলার মতো রান করতে পারেননি৷ তুলনায় লোকেশের ব্যাটে বড়সড় ইনিংসের ইঙ্গিত মিললেও সেট হয়ে উইকেট দিয়ে আসেন তিনিও৷

আরও পড়ুন: প্রথম ইনিংসে লিড টিম ইন্ডিয়ার

প্রথম ইনিংসের নিরিখে ১৫ রানের ছোটখাটো লিড নেওয়া টিম ইন্ডিয়া দ্বিতীয় দফায় ব্যাট করতে নেমে শুরুটা মন্দ করেনি৷ নতুন বলে প্রথম ঘণ্টায় দারুণ প্রতিরোধ গড়া দুই ওপেনার ৬৩ রানের পার্টনারশিপ গড়লেও বিজয় ১৮ রান করে স্টার্কের বলে আউট হয়ে বসেন৷

লোকেশ রাহুল সাবলিল ব্যাট করলেও নিজের ইনিংসকে খুব বেশিদূর টেনে নিয়ে যেতে পারেননি৷ চায়ের বিরতির ঠিক আগে হ্যাজেলউডের বলে পেইনের দস্তানায় জীবন দেন তিনি৷ সাজঘরে ফেরার আগে ৩টি চার ও ১টি ছক্কার সাহায্যে ৬৭ বলে ৪৪ রান করেন লোকেশ৷

আরও পড়ুন: বিরাটের ব্রেকড্যান্স ভাইরাল অ্যাডিলেডে!

হাফসেঞ্চুরির গণ্ডি ছুঁতে না পারলেও দ্বিতীয় টেস্টে ওপেন করার দৌড়ে মুরলি বিজয়কে পিছনে ফেলে দেন তিনি৷ কেননা, দ্বিতীয় টেস্টের আগে পৃথ্বী শ ফিট হয়ে উঠলে তাঁকেই ওপেন করাতে পারে টিম ম্যানেজমেন্ট৷ সেক্ষেত্রে পৃথ্বীর সঙ্গে জুটি বাঁধতে পারেন লোকেশ রাহুলই৷ বিজয়কে বসতে হতে পারে রিজার্ভ বেঞ্চে৷

দুই ওপেনার ফিরে যাওয়ার পর ভারতীয় ইনিংসকে টেনে নিয়ে যাওয়ার দায়িত্ব তুলে নেন পূজারা-কোহলি জুটি৷ আপাতত চায়ের বিরতিতে ভারত ২ উইকেট হারিয়ে ৮৬ রান তুলেছে৷ প্রথম ইনিংসের লিড মিলিয়ে ভারতের হাতে এখনই পুঁজি ১০১ রানের৷ টি ব্রেকে পূজারা ১১ ও কোহলি ২ রানে ব্যাট করছেন৷

The post ব্যর্থ বিজয়, ফর্মে ফেরার ইঙ্গিত লোকেশের appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.



from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper https://ift.tt/2L4BOtF
via IFTTT

Comments