তেলের দাম টাকায় মেটাতে ইরানের সঙ্গে চুক্তি ভারতের

নয়াদিল্লি: ইরান থেকে কেনা তেলের দাম টাকায় মেটানর জন্য চুক্তি করছে ভারত। আপাতত কিছুদিন ইউরোতে তেলের দাম দিচ্ছিল ভারত৷কিন্তু ইউরোপীয় ইউনিয়ন বেকে বসায় ওই পথে অর্থ দেওয়ার সুযোগ আটকে যায়৷ কিন্তু এবার একটি রাষ্ট্রায়ত্ত ব্যাংকের মাধ্যমে টাকায় সেই অর্থ মিটিয়ে দিতে চলেছে ভারত বলে সূ্ত্রের খবর।

সম্প্রতি ইরান থেকে তেল আমদানিতে নিষেধাজ্ঞা আরোপ করেছিল আমেরিকা। তবে ৫ নভেম্বর শুরু হওয়া ওই নিষেধাজ্ঞার বাইরে ভারত সহ আটটি দেশকে রাখা হয়েছিল। তখন শর্তে বলা হয়েছে, এখন দিনে ৩ লক্ষ ব্যারেলের বেশি তেল ইরান থেকে আমদানি করা যাবে না। সেক্ষেত্রে প্রথমে ইউরোতে তেলের দাম মেটান হত।

আমেরিকার পথে ইউরোপীয় ইউনিয়ন সায় দেওয়ায় সেখানকার ব্যাংকের মাধ্যমে অর্থ দেওয়ার সুযোগ আটকে যায়। তখন তুরস্কের ব্যাংকের মাধ্যমে ইরানের প্রাপ্য অর্থ মিটিয়ে দেওয়া হচ্ছিল। কিন্তু এবার রাষ্ট্রায়ত্ত ব্যাংকের মাধ্যমে টাকায় সেই দাম মিটিয়ে দেবে ভারত।

প্রসঙ্গত, ভারতীয় কোম্পানিগুলির কাছে ইরানের তেল আমদানি সবসময় আকর্ষণীয়। বিশেষত ৬০ দিনের ক্রেডিটে তেল কেনার সুযোগ একমাত্র ইরানই দেয় এ দেশকে। এখন ইরান নিজের জাহাজেই ভারতে তেল পাঠাচ্ছে।

The post তেলের দাম টাকায় মেটাতে ইরানের সঙ্গে চুক্তি ভারতের appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.



from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper https://ift.tt/2RG8ImN
via IFTTT

Comments