‘অজিদের থেকে অনেক এগিয়ে আমরা’
অ্যাডিলেড: দুরন্ত কিংবা ঐতিহাসিক, অ্যাডিলেডে ভারতের জয়কে ভিন্ন জন ব্যাখ্যা করছেন ভিন্ন ভাবে। তবে ক্যাঙ্গারুর দেশে প্রথম টেস্ট জিতে সিরিজে এগিয়ে যাওয়ার নজির কস্মিনকালেও ছিল না ভারতের ঝুলিতে। তাই অধিনায়ক হিসেবে বিরল এই নজির গড়ে আপ্লুত দলনায়ক বিরাট কোহলি। ম্যাচ জয়ের পর সাংবাদিক সম্মেলনে জানান, ‘প্রতিপক্ষের তুলনায় আমরা অনেক ভালো। যোগ্য দল হিসেবেই জয় পেয়েছি আমরা।’
একই ক্যালেন্ডার ইয়ারে দক্ষিণ আফ্রিকা, ইংল্যান্ড এবং অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট জয়, পাশাপাশি অজিদের ডেরায় প্রথম টেস্ট জিতেই সিরিজে এগিয়ে যাওয়া। সবমিলিয়ে বিরাট কোহলির নেতৃত্বে অ্যাডিলেডে টেস্ট জয়কে দ্ব্যর্থহীন ভাবেই ‘ঐতিহাসিক’ আখ্যা দেওয়াই যায়। আর এই জয়ের পর দলের বোলিং বিভাগকে আলাদা করে প্রশংসায় ভরিয়ে দিলেন দলনায়ক। চার স্পেশালিস্ট বোলার বিপক্ষের ২০ উইকেট তুলে নিয়ে ম্যাচ জেতানোয় তৃপ্ত বিরাট বলেন, ‘বোলারদের দুরন্ত পারফর্ম্যান্সে আমি গর্বিত। অতীতে এমন রেকর্ড আমাদের ঝুলিতে নেই।’
আরও পড়ুন: ভারতের কোচ হওয়ার দৌড়ে কিংবদন্তি তারকা

তবে সামগ্রিক পারফর্ম্যান্স বিচার করে তাঁর দলকে অস্ট্রেলিয়ার চেয়ে ভালো বলছেন বিরাট। অ্যাডিলেড টেস্টে দুই ইনিংসেই দলের ব্যাটিং লাইন আপের সঞ্চালক হিসেবে দেখা গিয়েছে চেতেশ্বর পূজারাকে। এই সৌরাষ্ট্রিয়ানই যে দুই দলের মধ্যে পার্থক্য গড়ে দিয়েছেন, একবাক্যে মানছেন ভারত অধিনায়ক। প্রথম ইনিংসে ১৫ রানের ছোট্ট লিডকেও অনেক দামী বলছেন বিরাট। তাঁর মতে, ‘প্রথমদিন লাঞ্চে পিছিয়ে পড়ার পর ক্রিজে ব্যাট হাতে পূজারার সংকল্পের কারণেই তাদের এই লিড পাওয়া সম্ভব হয়েছে।’
আরও পড়ুন: অস্ট্রেলিয়ার মাটিতে বিরল রেকর্ড ভারতীয় জুটির

এছাড়া প্রথম ইনিংসের ভুলত্রুটি শুধরে দ্বিতীয় ইনিংসে ব্যাটিং ভালোভাবেই ঘুরে দাঁড়িয়েছে বলে মনে করেন বিরাট। তবে স্কোরবোর্ডে আরও ৩০-৩৫ রান অস্ট্রেলিয়াকে ম্যাচ থেকে আরও আগেই ছিটকে দিতে পারত বলে মত পয়লা নম্বর টেস্ট ব্যাটসম্যানের।
আরও পড়ুন: ওয়ান ডে সিরিজের শুরুতেই দাপুটে জয় টাইগারদের

ভারত-অস্ট্রেলিয়া উত্তেজক সিরিজের প্রথম টেস্টের নিষ্পত্তি হয়েছে উত্তেজক ভাবেই। এই ‘ক্লোজ ফিনিশ’ নিয়ে বলতে গিয়ে বিরাট জানান, ‘টেস্ট ক্রিকেটে এই ওঠাপড়া চলতেই থাকে। এই সময় মাথা ঠাণ্ডা রাখা ভীষণ জরুরি। ওরা দারুণ লড়াই ছুঁড়ে দিয়েছিল কিন্তু আমরা আমাদের পরিকল্পনায় সফল থাকতে পেরেছি।’
আরও পড়ুন: ক্যাপ্টেনের শতরানে সিরিজ জিতল ভারত
আগামী ১৪ ডিসেম্বর পার্থে দ্বিতীয় টেস্টে মুখোমুখি হবে দুই দল।
The post ‘অজিদের থেকে অনেক এগিয়ে আমরা’ appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.
from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper https://ift.tt/2L5XwgI
via IFTTT
Comments
Post a Comment