গান গাইছে গাধা, ভাইরাল ভিডিও

পুনে: গাধার ডাকের সঙ্গে অনেকেই পরিচিত। গাধা খুব সুরেলা কন্ঠে ডাকছে, এমন নজির বোধহয় নেই। গাধা গান গাইছে, একথা কেউ কোথাও শুনেছে বলে বোধ হয় না। তবে সম্প্রতি একটি গাধা নজর কাড়ছে নেট দুনিয়ায়। উচ্চস্বরে গান গাইছে সে।

শোনা যাচ্ছে এটা নাকি একবার নয়, মুডে থাকলে মাঝে মধ্যেই এভাবে গান গেয়ে ওঠে সেই গাধা। ভিডিওটি ছড়িয়ে পড়েছে ফেসবুক আর ইনস্টাগ্রামে।

RESQ চ্যারিটেবল ট্রাস্টের তরফ থেকে সেই ভিডিও পোস্ট করা হয়েছে। স্বাভাবিকভাবেই লাইক-শেয়ারে ভরে গিয়েছে সেই ভিডিও।

‘টাইমস অফ ইন্ডিয়া’র রিপোর্ট অনুযায়ী ওই এনজিও-র সঙ্গে যোগাযোগ করে জানা গিয়েছে গাধাটির নাম এমিলি। পুনের রাস্তায় তাকে পাওয়া গিয়েছিল অসুস্থ অবস্থায়। এক সন্তানের জন্ম দিয়েছিল। সন্তান রাস্তাতেই মারা যায়। এরপর এমিলিকে উদ্ধার করে নিয়ে আসে ওই এনজিও। এরপর চিকিৎসা করে সুস্থ করে তোলা হয় তাকে। তবে এনিও-র কর্মকর্তারা জানিয়েছেন শারীরিকভাবে আহত হওয়ার পাশাপাশি মানসিকভাবেও অসুস্থ হয়ে পড়ে সে। তার চারপাশে বিশেষ মানুষজন কিংবা পশুর ঘোরাফেরা সহ্য করতে পারে না।

তবে ধীরে ধীরে সুস্থ হয়ে উঠেছে এমিলি। এখন মাঝে মাঝে গানও গেয়ে উঠছে। কিছুদিন আগে আয়ারল্যান্ডে একটি গাধাকে গান গাইতে শোনা গিয়েছিল। হ্যারিয়েট নামের সেই গাধাও বেশ ভাইরাল হয়ে যায়। এবার ভারতের এমিলি।

জানা গিয়েছে, এমিলি খেতে ভীষণ ভালবাসে। তবে এইভাবে গান গেয়ে ওঠার কোনও ব্যাখ্যা দিতে পারছেন না চিকিৎসকরাও।

The post গান গাইছে গাধা, ভাইরাল ভিডিও appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.



from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper https://ift.tt/2zLjwsC
via IFTTT

Comments