বাঁকুড়ার বড়দিন, চার্চে প্রার্থনা আর খাওয়া দাওয়ায় হুল্লোড়
তিমিরকান্তি পতি, বাঁকুড়া : দেশ ও রাজ্যের অন্যান্য অংশের সঙ্গে বড়দিনের আনন্দে মেতে উঠেছেন বাঁকুড়ার জাতি-ধর্ম নির্বিশেষে সকল সম্প্রদায়ের মানুষ। বছরের এই বিশেষ দিনে সকাল থেকেই বাঁকুড়া শহরের সেন্ট্রাল চার্চে হাজির হন অসংখ্য খ্রীষ্ট ধর্মাবলম্বী মানুষ। চলছে বিশেষ প্রার্থনা সভা।
প্রভু যীশুর উদ্দেশ্যে মোমবাতি জ্বালাচ্ছে নারী পুরুষ সকলেই। বিশেষ এই দিনে নতুন করে সাজানো হয়েছে ১৮৮০ সালে তৈরী শহরের একমাত্র প্রাচীন এই চার্চটি। ইতিমধ্যে এখান থেকে ঘুরে গেছেন স্থানীয় বিধায়ক সম্পা দরিপাও।

বড়দের পাশাপাশি আনন্দে মাতোয়ারা ছোটরাও। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ভীড় বেড়েছে বাঁকুড়া সেন্ট্রাল চার্চে। বছরের বিশেষ এই দিনে এখানে ধর্ম কোনও বাধা হয়ে দাঁড়ায় না। খ্রীষ্ট ধর্মাবলম্বী মানুষদের সঙ্গে চার্চে এসে আনন্দে মেতে ওঠেন অন্য ধর্মের মানুষও। শান্তির আর সুস্থিতির প্রার্থনা করেন সকলেই।

শহরের সেন্ট্রাল চার্চে প্রার্থনা সভা শেষে বেরিয়ে আসার পথে ছোট্ট লোনা দাস জানায়, আমার পরিবার, বন্ধুরা সহ সকলে যেন ভালো থাকে। আর সামনে পরীক্ষা, সেটা যেন খুব ভালোভাবে হয়। সেটাই চেয়েছি প্রভু যীশুর কাছে। নিকিতা মাণ্ডি বলেন, রাত বারোটা থেকেই আমাদের উৎসব শুরু হয়ে গিয়েছে৷ সকালে ঘুম থেক উঠেই চার্চে চলে এসেছি। এখান থেকে গিয়ে বাড়িতে খাওয়া দাওয়া, তারপর সন্ধ্যায় চার্চে বিশেষ সাংস্কৃতিক অনুষ্ঠান রয়েছে। তার মাঝে বন্ধুদের সঙ্গে সারাদিন ঘোরা তো আছেই।

বাঁকুড়ার পাশাপাশি একই ছবি দেখা গেল সারেঙ্গাতেও। সেখানে চার্চে বিশেষ প্রার্থনা সভার পাশাপাশি রয়েছে নানান অনুষ্ঠানের আয়োজনও। সব মিলিয়ে জেলা জুড়ে বড়দিনের আনন্দে সব ধর্মের মানুষ, আট থেকে আশি আনন্দে মেতে উঠেছেন একথা বলাই যায়।
The post বাঁকুড়ার বড়দিন, চার্চে প্রার্থনা আর খাওয়া দাওয়ায় হুল্লোড় appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.
from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper http://bit.ly/2Rj7bWI
via IFTTT
Comments
Post a Comment