রাত আড়াইটায় দুই মন্ত্রীর ভাগ বুঝিয়ে দিলেন রাহুল

জয়পুর: কংগ্রেস সুপ্রিমো রাহুল গান্ধী রাজনৈতিকভাবে কতটা পরিপক্ক হয়ে উঠেছেন সেটা সময় বলবে। কিন্তু দলে যে তাঁর বাঁধন মজবুত তা আবারও প্রমাণ করলেন রাহুল। মাঝরাতের বৈঠকে রাজস্থান কংগ্রেসের দুই শীর্ষ নেতার দ্বন্দ্ব মেটালেন রাহুল।

সম্প্রতি ভারতের যে তিনটি রাজ্যের নির্বাচনে বিজেপিকে ‘ধোবি পাছাড়’ দিয়ে উঠে দাঁড়িয়েছে কংগ্রেস, রাজস্থান তার মধ্যে অন্যতম। রাজস্থানে ৯৯টি আসন পেয়েছে কংগ্রেস। বিজেপির ঝুলিতে গিয়েছে ৭৩টি আসন। ২০০ আসনের রাজস্থান বিধানসভায় ম্যাজিক ফিগারে পৌঁছাতে রাষ্ট্রীয় লোক দলের সমর্থন নিয়েছে কংগ্রেস।

সংবাদ মাধ্যমের খবর রাজস্থান কংগ্রেসের দুই শীর্ষ নেতা, অশোক গেহলট এবং শচীন পাইলটের মধ্যে মন্ত্রিত্ব বিভাজন নিয়ে অসন্তোষ সৃষ্টি হয়েছিল। অশোক রাজস্থানের মুখ্যমন্ত্রী হয়েছেন এবং শচীন পেয়েছেন উপ মুখ্যমন্ত্রীর পদ। এরপরও কংগ্রেসের এই দুই বড় নেতা বিভিন্ন দফতরের বন্টন নিয়ে সন্তুষ্ট হতে পারছিলে না। এমনটাই জানা গিয়েছিল সংবাদমাধ্যমের খবর অনুসারে।

তবে রাহুলের সঙ্গে মিটিংয়ের পর সুস্থভাবেই নিজেদের মধ্যে দফতর বিভাজন করেছেন করেছেন অশোক-শচীন। রাহুলের মধয়স্থতায় রাত আড়াইটা নাগাদ ঘোষণা হয় দফতর। অর্থ এবং গৃহ মন্ত্রকের সহ মোট নটি দফতর নিজের কাছে রেখেছেন অশোক। সায়েন্স এবং টেকনোলজি, পঞ্চায়েত রাজ, গ্রাম উন্নোয়নের মতো গুরুত্বপূর্ণ দফতরের দায়িত্ব পেয়েছেন শচীন। রাজনৈতিক বিশেষজ্ঞদের মতে রাহুলের মধ্যস্থতায়ই মিটেছে এই বিবাদ।

The post রাত আড়াইটায় দুই মন্ত্রীর ভাগ বুঝিয়ে দিলেন রাহুল appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.



from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper http://bit.ly/2AgQ4eG
via IFTTT

Comments