Breaking- গল্ফার জ্যোতি রানধাওয়া গ্রেফতার

লখনউ: বন্যপাখি শিকার কান্ডে অভিযুক্ত গল্ফার জ্যোতি রানধাওয়াকে গ্রেফতার করল বনদফতর। অভিযোগ এসেছিল মঙ্গলবারই। সেই অভিযোগের ভিত্তিতেই বুধবার তাঁকে গ্রেফতার করল উত্তরপ্রদেশের বন দফতর। উত্তরপ্রদেশের মোতিপুর রেঞ্জে মঙ্গলবার গাড়ি নিয়ে সাফারির সময় ওই ভারতীয় গল্ফার বেআইনি ভাবে বন্যপাখি শিকার করেন বলে অভিযোগ।

গ্রেফতারের পাশাপাশি একটি এ-২২ রাইফেলও উদ্ধার করা হয়েছে তাঁর কাছ থেকে। পাশাপাশি সিজ করে দেওয়া হয়েছে তাঁর একটি গাড়িও। উল্লেখ্য, বলিউড অভিনেত্রী চিত্রাঙ্গদা সিংয়ের প্রাক্তন স্বামী রানধাওয়া। ২০১৪ বিবাহ-বিচ্ছেদ হয় তাদের। ২০০৪-০৯ সময়কালে একাধিকবার বিশ্বের প্রথম একশো গল্ফারের মধ্যে স্থান করে নিয়েছিলেন ভারতীয় এই গল্ফার।

বিস্তারিত আসছে…

The post Breaking- গল্ফার জ্যোতি রানধাওয়া গ্রেফতার appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.



from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper http://bit.ly/2ReZiSm
via IFTTT

Comments