BREAKING: বিজেপির রথযাত্রায় আপত্তি জানিয়ে পুলিশ সুপারের রিপোর্ট আদালতে
স্টাফ রিপোর্টার, কলকাতা: রাজ্য সরকার বিজেপির রথযাত্রার অনুমতি দিতে পারবে না৷ কলকাতা হাইকোর্টে জানালেন অ্যাডভোকেট জেনারেল কিশোর দত্ত৷ বৃহস্পতিবার মুখ বন্ধ করা খামে এই সংক্রান্ত রিপোর্ট হাইকোর্টে জমা দিলেন এজি৷
পাশাপাশি শুধু কলকাতা নয়, অন্যান্য জেলার ক্ষেত্রেও অনুমতি দিলেও সমস্যায় পড়তে হতে পারে বলে জানিয়েছেন এজি৷ এদিন কোচবিহার পুলিশ সুপারের রিপোর্ট আদালতে জমা পড়ে৷ বৃহস্পতিবার বেলা বারোটা নাগাদ বিজেপির পক্ষ থেকে আদালতে নিজেদের বক্তব্য জানানো হয়৷
বেলা বারোটার সময় ফের শুরু হয় শুনানি৷ অ্যাডভোকেট জেনারেলের পক্ষ থেকে জানানো হয়, কোনও মতেই রথযাত্রার অনুমতি দিতে পারবে না রাজ্য সরকার৷ কারণ বিজেপির পক্ষ থেকে সেভাবে কোনও তথ্যই দেওয়া হয়নি৷
আরও পড়ুন : জনপ্রিয়তায় ট্রাম্প, পুতিনকে পিছনে ফেললেন মোদী
এদিকে বিজেপি পক্ষের আইনজীবী অনিন্দ্য মিত্র হাইকোর্টে জানান, সংবিধানে নিজের অধিকারের জন্য যে কোনও ধরণের প্রতিবাদ করার সংস্থান রয়েছে৷ তাই এই রথযাত্রা অসাংবিধানিক নয়৷রাজ্য সরকারের কোনও অধিকারই নেই ভারতীয় জনতা পার্টির এই রথযাত্রা আটকানোর৷
তবে বিজেপির পক্ষের আইনজীবীর বক্তব্যের বিরোধিতা করেন অ্যাডভোকেট জেনারেল কিশোর দত্ত৷ তিনি বলেন কোচবিহার অত্যন্ত স্পর্শকাতর এলাকা৷ এই মিছিলে অন্য রাজ্যের মানুষ থাকার আশঙ্কা করছে রাজ্য সরকার৷ তাই আইন শৃঙ্খলার অবনতি ঘটতেই পারে৷
এই সওয়াল জবাব শোনার পর বিজেপির আইনজীবীকে বিচারপতির প্রশ্ন, রাজ্য সরকারের দায়িত্ব আইন শৃঙ্খলা বজায় রাখা৷ সেখানে এই রথযাত্রাকে কেন্দ্র করে কোনও ধরণের অপ্রীতিকর ঘটনা ঘটলে, তার দায় কে নেবে?
আরও পড়ুন : ছদ্মবেশে এই রাজ্যে লুকিয়ে কুখ্যাত জঙ্গি মুসা
বিজেপির পক্ষের আইনজীবী জানান রাজ্য সরকারের ভয় পাওয়ার কোনও কারণ নেই৷ এটি একটি শোভাযাত্রা মাত্র৷ অমিত শাহ সহ বেশ কয়েকজন শীর্ষস্থানীয় নেতা নেত্রী থাকবেন এই যাত্রায়৷বিজেপি চাইছে নির্দিষ্ট সময়ের মধ্যে যাত্রা শুরু করতে৷ এই মেলা পৌঁছবে গঙ্গাসাগরে৷ সেখানে ইতিমধ্যেই মেলার জন্য প্রচুর মানুষের সমাগম হয়েছে৷ ফলে নিরাপত্তার কড়াকড়িও রয়েছে৷ তাই এই রথযাত্রা গঙ্গাসাগরে পৌঁছলে নিরাপত্তার ঘাটতি হওয়ার কথা নয়৷ প্রশাসনেরও সমস্যা হবে না৷
বিজেপির আইনজীবী এদিন অভিযোগ করেন রাজ্য সরকার কখনই মিটিং মিছিলের অনুমতি দিতে চান না৷ বার বার কলকাতা হাইকোর্টকেই এই বিষয়ে হস্তক্ষেপ করতে হয়েছে৷
The post BREAKING: বিজেপির রথযাত্রায় আপত্তি জানিয়ে পুলিশ সুপারের রিপোর্ট আদালতে appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.
from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper https://ift.tt/2zJXqXL
via IFTTT
Comments
Post a Comment