BREAKING- ফের ইডি দফতরে বৈশাখী, সঙ্গে শোভন
স্টাফ রিপোর্টার, কলকাতা: নারদাকাণ্ডে ফের ইডি তলব করল বৈশাখী বন্দ্যোপাধ্যায়কে৷ কয়েকদিন আগেই ইডির তলবে হাজিরা দিয়েছিলেন তিনি৷ সেদিন তিনি জানিয়েছিলেন, তদন্তে স্বার্থে ইডি ফের ডাকলে তিনি আসবেন৷
বুধবার দুপুরে তিনি তার বন্ধু শোভনকে নিয়ে সল্টলেক সিজিও কমপ্লেক্সে ইডি দফতরে হাজির হন৷ নারদকাণ্ড ছাড়াও প্রাক্তন মেয়র পত্নী রত্না চট্টোপাধ্যায়ের কোম্পানি সম্পর্কে বেশ কিছু প্রশ্নের উত্তর বৈশাখী বন্দ্যাপাধ্যায়ের থেকে আজ জানতে চাইবে ইডি আধকারিকরা৷
পড়ুন: রাণি রাসমনির সভায় একমঞ্চে সোমেন-অধীর
জিজ্ঞাসাবাদের সঙ্গে সঙ্গে তার বয়ানও রেকর্ড করা হবে বলে জানা গিয়েছে৷ রত্নার সংস্থা সম্পর্কে কি বিস্ফোরক তথ্য দেবেন বৈশাখী বন্দ্যোপাধ্যায় সেদিকেই তাকিয়ে রাজ্যবাসী৷

এর আগে বৈশাখী বন্দ্যোপাধ্যায়কে জিজ্ঞাসাবাদের পরে মেয়রপত্নী রত্না চট্টোপাধ্যায়কে ইডি তলব করেছিল৷ মঙ্গলবার তাঁর ইডি দফতরে হাজির হওয়ার কথা ছিল, কিন্তু সেদিন তিনি অনুপস্থিত ছিলেন৷
বিস্তারিত আসছে…
The post BREAKING- ফের ইডি দফতরে বৈশাখী, সঙ্গে শোভন appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.
from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper https://ift.tt/2C7Y4Qj
via IFTTT
Comments
Post a Comment