ভারতের বাজারে আত্মপ্রকাশ করল Hayabusa-2019
বাইকপ্রেমীদের জন্যে দারুণ খবর। বুধবার ভারতের বাজারে আত্মপ্রকাশ করল একেবারে নতুন মডেলের ‘Hayabusa’। সুজুকি মোটরসাইকেল ইন্ডিয়া লমিটেড নতুন বছরের আগেই একেবারে নতুন মডেলের এই স্পোর্টস বাইকটি সামনে আসল। একেবারে নতুন মডেলের বাইকটিকে তৈরি করেছে ভারতের অন্যতম বড় মোটরবাইক তৈরি করা এই সংস্থা।
সংস্থার দাবি প্রথম দেখাতেই বাইকপ্রেমীদের পছন্দ হয়ে যাবে বাইকটি। তবে এর দাম মধ্যবিত্তের ধরা ছোঁড়ার বাইরেই। বিশ্বের অন্যতম জনপ্রিয় এই স্পোর্টস বাইক অর্থাৎ ‘Hayabusa’ ২০১৯ সিরিজের দাম রাখা হয়েছে প্রায় ১৪ লক্ষ টাকা। (এক্স-শোরুম দাম)। আপাতত দুটি রঙয়ে আনা হয়েছে বাইকগুলিকে। একটি Metallic Oort Gray এবং অপরটি হল Glass Sparkle Black.

গোটা দেশের পাশাপাশি ভারতের বাজারেও যথেষ্ট চাহিদা রয়েছে এই বাইকের। এক নজরে এই বাইকের ফিচার্স- 1,340 cc engine, that returns max power of 197PS at 9,500 rpm and a peak torque of 115 Nm Torque at 7,200 rpm

সংস্থার তরফে জানানো হয়েছে, গত ২০ বছর ধরে বাইকপ্রেমীদের কাছে যথেষ্ট আকর্ষনের কেন্দ্রবিন্দুতে ‘Hayabusa’। বিশ্বের পাশাপাশি ভারতও যথেষ্ট জনপ্রিয় লাভ করেছে এই বাইক। সংস্থার আশা, ২০১৯ এডিশন ‘Hayabusa’ যথেষ্ট নজর কাড়বে বাইকপ্রেমীদের। এমনকি এই সমস্ত বাইকের রঙও যথেষ্ট নজর কাড়বে বলে আশা সংস্থার।
The post ভারতের বাজারে আত্মপ্রকাশ করল Hayabusa-2019 appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.
from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper http://bit.ly/2Q2UPNL
via IFTTT
Comments
Post a Comment