ব্লাড ট্রান্সফিউশনে বিপত্তি, HIVতে আক্রান্ত গর্ভবতী মহিলা
চেন্নাই: ব্লাড ব্যাংকের কর্মীদের একাংশের কর্তব্যে গাফিলতির জেরে এইচআইভি’তে আক্রান্ত হলেন এক মহিলা৷ ব্লাড ট্রান্সফিউশনের জেরে ওই মহিলার শরীরে এইচআইভি ভাইরাস প্রবেশ করে৷ এই ঘটনায় ব্লাড ব্যাংকের এক কর্মীর চাকরি খোয়া গিয়েছে৷ এছাড়া অভিযুক্ত আরও দু’জনকে বরখাস্ত করা হয়েছে৷ এই ঘটনার পুনরাবৃত্তি যাতে না হয় তার জন্য রাজ্যের সব ব্লাড ব্যাংকগুলিকে আরও দায়িত্বশীল হওয়ার নির্দেশ দিয়েছে স্বাস্থ্য দফতর৷
রক্তে হিমোগ্লোবিনের পরিমাণ মারাত্মক কমে যাওয়ায় ২৪ বছরের ওই মহিলার ব্লাড ট্রান্সফিউশনের সুপারিশ করে একটি বেসরকারি হাসপাতালের চিকিৎসকরা৷ সেই মতো সত্তুরের একটি সরকারি হাসপাতাল লাগোয়া একটি ব্লাড ব্যাংক থেকে রক্ত জোগাড় করা হয়৷ সেই রক্ত মহিলাকে দান করা হয়৷
পরে জানা যায় ওই মহিলা এইচআইভি’তে আক্রান্ত হয়েছেন৷ এবং ব্লাড ট্রান্সফিউশনের পর এটা ঘটে৷ পরে দাতার রক্ত পরীক্ষা করে দেখা যায় সেটি সংক্রামিত৷ অর্থাৎ যিনি রক্তদান করেছিলেন তাঁর শরীরে দানা বেঁধেছে এইচআইভি ভাইরাস৷
প্রাথমিক তদন্তে ব্লাড ব্যাংকের কর্মীদের গাফিলতির দিকটি সামনে এসেছে৷ রক্ত দান করার পর সেটি সুরক্ষিত কিনা তা যাচাই করতে পরীক্ষা করা হয়৷ এক্ষেত্রে পরীক্ষা করা হয়েছিল কীনা জানা যায়নি৷ তবে ওই রক্তদাতার রক্তকে নিরাপদ বলে জানায় কর্মী৷ রাজ্যের মৎস্যমন্ত্রী ডি জয়াকুমার জানান, খুবই দুঃখজনক ঘটনা৷ সরকার ওই মহিলার পাশে আছে৷ মহিলার শরীরে ভাইরাসটিকে আটকাতে উন্নত টেকনোলজির ব্যবহার করা হচ্ছে৷ এছাড়া সব ব্লাড ব্যাংকে বলা হচ্ছে তাদের ব্যাংকের রক্ত যাতে এইচআইভি মুক্ত কিনা তা নিশ্চিত করার৷
এদিকে অভিযুক্ত ব্লাড ব্যাংকের ডাক্তার, নার্স ও দুই কর্মচারীর বিরুদ্ধে পুলিশে অভিযোগ জানিয়েছেন মহিলার স্বামী৷ জানান, তাঁর সরকারি চাকরি চাই না৷ শুধু স্ত্রীর ভালো চিকিৎসার ব্যবস্থা করুক সরকার৷ রাজ্যের স্বাস্থ্য সচিব জে রাধাকৃষ্ণণ আক্রান্ত মহিলার সঙ্গে কথা বলেছেন৷
The post ব্লাড ট্রান্সফিউশনে বিপত্তি, HIVতে আক্রান্ত গর্ভবতী মহিলা appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.
from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper http://bit.ly/2T8XFmk
via IFTTT
Comments
Post a Comment