জাপানের আদলে এবার স্টেশনে ‘পড’ হোটেল তৈরি করবে IRCTC
মুম্বই: যাত্রী স্বাচ্ছন্দ্য বাড়াতে একের পর এক উদ্যোগ নিচ্ছে রেল। এবার যাত্রীদের জন্য আরামদায়ক পরিবেশ তৈরি করতে বিশেষ ব্যবস্থা নিচ্ছে ভারতীয় রেল।
রেল স্টেশনের কাছে তৈরি কর হচ্ছে POD হোটেল। কিছুদিনের মধ্যেই মুম্বই রেল স্টেশনের কাছে IRCTC ওই হোটেলগুলি তৈরি করছে।
IRCTC-র মুখপাত্র পিনাকিন মোরাওয়ালা জানিয়েছেন, আপাতত এই হোটেল তৈরির প্রস্তাব এসেছে। সবদিক খতিয়ে দেখে অনুমোদন দেওয়া হবে। এই ধরনের হোটেলগুলিতে থাকবে স্মার্ট ফেসিলিটি। তাপমাত্রা ও আলো কন্ট্রোল করার ব্যবস্থা থাকবে।
এর ভিতরেই থাকবে চার্জ দেওয়ার জন্য ইউএসবি পোর্ট, থাকবে স্ক্রিন, ওয়াই-ফাই, ইন্টারকম, লকার, চেঞ্জিং রুম। ওয়াশরুম, লাউঞ্জও থাকবে সেখানে। প্রত্যেকটি পডের উচ্চতা হবে ৫ থেকে ৭ ফুট।
জাপানের এই ধরনের পড যথেষ্ট জনপ্রিয়।যেগুলি ক্যাপসুল হোটেল নামে পরিচিত। ২০১৭-তে মুম্বইতে ‘আরবানপড’ হোটেল তৈরি হয়। সেগুলিই এবার বড় বড় স্টেশনে তৈরি করবে IRCTC. ঘণ্টা হিসেবে ওই হোটেলের ভাড়া নেওয়া হবে।
The post জাপানের আদলে এবার স্টেশনে ‘পড’ হোটেল তৈরি করবে IRCTC appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.
from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper http://bit.ly/2VkbwYK
via IFTTT
Comments
Post a Comment