#Mission2019: ‘বিজেপির নয়া নাম GTU- গিরে তো ভি টাং উপর’
নয়াদিল্লি: বিধানসভা নির্বাচনেই যে ২০১৯-এর লোকসভা নির্বাচনের ছবিটা স্পষ্ট হয়ে যেতে চলেছে তা আগেই টের পাওয়া গিয়েছিল৷ গত কয়েক মাস ধরেই যে প্রস্তুতি নেওয়া হয়েছে পাঁচ রাজ্যের বিধানসভা নির্বাচনকে কেন্দ্র করে মঙ্গলবার সকালে সেই উত্তেজনার পারদ তুঙ্গে৷
বেলা সোওয়া ১২টা পর্যন্ত দেখা যাচ্ছে, পাঁচ রাজ্যের মধ্যে রাজস্থান, ছত্তিশগড়ে এগিয়ে কংগ্রেস, মধ্য়প্রদেশে কংগ্রেস পিছনে ফেলে ১১২-তে এগিয়ে রয়েছে বিজেপি, তেলেঙ্গানায় টিআরএস এবং মিজোরামে এমএনএফ৷
পড়ুন: শীতে কাতর রাজস্থানে ঘাম ছুটছে গেরুয়া শিবিরের
তবে গেরুয়া শিবিরের দেশ গেরুয়াকরণের লক্ষ্য যে খুব একটা সহজ হবে না তা আগেই বুঝিয়ে দিয়েছিল রাহুল গান্ধীর কংগ্রেস শিবির৷ ঠিক একবছর আগেই কংগ্রেস সুপ্রিমোর দায়িত্বে এসেছিলেন রাহুল গান্ধী৷

একবছর পরে রাগার মুখে হাসি ফুটবে কি না তা জানতে সময়ের অপেক্ষা৷ তবে নোটবাতিল থেকে রাফায়েল, কৃষক-ক্ষোভ থেকে, আরবি-আই-এর সঙ্গে সংঘাত মতো বিষয়গুলিতে নাস্তানাবুদ মোদী সরকারকে ফের একবার ফলাফল ঘোষণার আগে কটাক্ষ করলেন পঞ্জাবমন্ত্রী নভজ্যোত সিং সিধু৷

মঙ্গলবার, সংবাদ সংস্থা এএনআই-এর সঙ্গে কথা বলতে গিয়ে সিধু রাহুল গান্ধীর প্রশংসা করে জানান, ‘রাহুল ভাই পেহলে সে হি সবকো সাথ সাথ লেকে চলতে হ্যাঁয়৷ ইনসানিয়ৎ কি মুরত হ্যাঁয়৷ জো হাত ভারত কি তকদির কো অপনে হাথোঁ মে লেনে ওয়ালে হ্যাঁয়, উও বড়ে মজবুত হ্যাঁয়৷ অউর বিজেপি-কে নয়া নাম GTU- গিরে তো ভি টাং উপর৷’

The post #Mission2019: ‘বিজেপির নয়া নাম GTU- গিরে তো ভি টাং উপর’ appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.
from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper https://ift.tt/2Eqo8Z8
via IFTTT
Comments
Post a Comment