#Mission2019: মিজোরাম হাতছাড়া কংগ্রেসের
মিজোরাম: টানটান উত্তেজনা চলছে পাঁচ রাজ্যের বিধানসভার ভোটগণনাকে কেন্দ্র করে৷ বেলা সোওয়া ১টা পর্যন্ত ছত্তিশগড়, রাজস্তানে বিজেপিকে পিছনে পেলে এগিয়ে রয়েছে কংগ্রেস, অন্যদিকে মধ্যপ্রদেশে চলছে হাড্ডাহাড্ডি লড়াই৷
তেলেঙ্গানায় টিআরএস ৮৯-এ এগিয়ে রয়েছে৷ তবে মিজোরামে কংগ্রেস শিবিরের শক্তি ক্রমশই দুর্বল হয়ে পড়েছে৷
পড়ুন: এই ফলাফল মোদী সরকারের বিরুদ্ধে রায় নয়: রাজনাথ সিং
দক্ষিণ ছামফাই এবং সারছিপ, দুটি স্থান থেকে দাঁড়িয়েছিলেন মুখ্যমন্ত্রী লাল থানহাওলা৷ তবে বেলা বাড়তেই তার চূড়ান্ত হার ক্রমশ স্পষ্ট হয়ে ওঠে৷ ছাফাইয়ে তাঁকে পিছনে ফেলে এগিয়ে গিয়েছেন মিজো ন্যশনাল ফ্রন্টের টিজে লালনান ৷ এবং সারছিপে তাঁর স্থান দখল করেছেন জোরাম পিপলস মুভমেন্টের মুখ্যমন্ত্রী পদপ্রার্থী লালদুহোমা৷
পড়ুন: সেমিফাইনালেই বোঝা গেল বিজেপি কোথাও নেই: মমতা
এদিকে মিজোরামে ক্ষমতায় থাকা কংগ্রেসকে ধাক্কা দিয়ে ক্রমশ নিজের জায়গা আরও শক্ত করছে এমএনএফ৷ মিজোরামের প্রাক্তন মুখ্যমন্ত্রী জোরামথাঙ্গা এবং এমএনএফ প্রেসিডেন্ট আত্মবিশ্বাসের সঙ্গে জানান, সরকার গঠনের জন্য অন্য কোনো পার্টি, বিশে, করে বিজেপির প্রয়োজন নেই তাঁদের৷
পড়ুন: সেমিফাইনালেই বোঝা গেল বিজেপি কোথাও নেই: মমতা
The post #Mission2019: মিজোরাম হাতছাড়া কংগ্রেসের appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.
from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper https://ift.tt/2Ed3cnD
via IFTTT
Comments
Post a Comment