#Mission2019: ভোট নিয়ে চুপ মোদী

কলকাতা: মঙ্গলবার সকাল অন্যদিনের মতো ছিল না নরেন্দ্র মোদীর৷ দেশের বিভিন্ন দিক থেকে ভোটের ফলাফল তাকে খুশি করতে পারেনি৷ এর মধ্যেই দেশের বিরোধী রাজনৈতিক দলের উদ্দেশ্যে মোদীর বার্তা, ‘‘সংসদে আসুন৷ হাউসে বিতর্কের দরকার রয়েছে ৷ যত তীব্র বিতর্কেই হোক না কেন, বিতর্কের প্রয়োজন রয়েছে৷ সরকার প্রতিটি ইস্যু নিয়ে আলোচনা করতে ইচ্ছুক৷’’

ইতিমধ্যেই পাঁচ রাজ্যের বিধানসভা ভোটের চূড়ান্ত ফল বিজেপিকে স্বস্তি দিতে পারেনি৷ কিন্তু ট্রেন্ড বলছে কংগ্রেস শিবিরের পাল্লাই ভারি৷ চিন্তায় গেরুয়া শিবির৷ লোকসভা ভোটের আগে এই পাঁচ রাজ্যের ভোটকে সেমিফাইলান ম্যাচ বলা হচ্ছিল৷ সেই সেমিফাইনাল ম্যাচে ভরাডুবি হতে চলেছে বিজেপির৷

পড়ুন: বিজেপির ‘ভুল’ হয়েছিল, খারাপ ফলের পর স্বীকার করলেন বিজয়বর্গী

ভোট নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সকাল থেকেই চুপ৷ বিরোধীরা বলছেন, সাড়ে চার বছরে শেষ মোদী ম্যাজিক শেষ৷ কিছুটা মন্তব্য দিয়ে কিছুটা প্রতিরোধ করার চেষ্টা করছেন স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং৷ এর দাবি, এই ফলাফল মোদী সরকারের কাজের প্রতিফলন নয়৷

মঙ্গলবার থেকে সংসদে শুরু হল শীতকালীন অধিবেশন৷ এদিন সংসদ ভবনের বাইরে রাজনাথ সিংকে ঘিরে ধরেন সাংবাদিকরা৷ পাঁচ রাজ্যের ফলাফল নিয়ে তাঁর প্রতিক্রিয়া চাওয়া হয়৷ রাজনাথ সিং জানান, যারা জিতেছেন তাদের সবাইকে শুভেচ্ছা৷ এরপরই প্রশ্ন করা হয় এই ফলাফল কি মোদী সরকারের বিরুদ্ধে রায়? জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী জানান, তিনি সেটা মনে করেন না৷ প্রধানমন্ত্রী অবশ্য বলছেন, ‘‘সংসদের প্রতিটি সেশন খুব গুরুত্বপূর্ণ৷ আম জনতার চাহিদা রয়েছে, এমন বিষয়েই কাজ আলোচনা হবে৷ তবে সংসদের সদস্যদের প্রতি আমাদের পূর্ণ আস্থা রয়েছে৷

পড়ুন: #Mission2019: প্রতিশ্রুতি পূরণে ব্যর্থ মোদী, স্তিমিত ‘মোদী ঝড়’

প্রধানমন্ত্রীর অবশ্য সোমবারই বলেছেন সংসদের অধিবেশন মুলতুবি হয়ে গেলে শাসক এবং বিরোধীদলের ক্ষতি৷ দেশের ক্ষতি৷ তবে বিরোধীরা রাফায়েল কেলেঙ্কারির ব্যাপারে আলোচনা করতে তৈরি হচ্ছে৷ কংগ্রেসের নেতা গোলাম নবি আজাদ মঙ্গলবার বলেছেন, রাফায়েল কেলেঙ্কারিতে যৌথ সংসদীয় কমিটি হওয়া প্রয়োজন৷

The post #Mission2019: ভোট নিয়ে চুপ মোদী appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.



from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper https://ift.tt/2Em6Igk
via IFTTT

Comments