Mobiles Bonanza: জলের দরে পেয়ে যাবেন এই স্মার্টফোনগুলি
নয়াদিল্লি: ২০১৮ শেষ হতে চলল৷ তবে এই শেষের মুখেই দারুণ অফার নিয়ে হাজির ই-কমার্স সংস্থা ফ্লিপকার্ট৷ যারা স্মার্টফোন কেনার পরিকল্পনায় রয়েছেন তারা অবশ্যই একবার চোখ রাখতে পারেন এই খবরে৷ বড়দিনের পরের দিনই অর্থাৎ আজ ২৬ ডিসেম্বর শুরু হতে চলেছে এই Mobiles Bonanza. চলবে আগামী ২৯ ডিসেম্বর পর্যন্ত৷ চারদিনের এই অপারে গ্রাহকেরা স্মার্টফোনের ওপর দারুণ ছাড় পাবে বলে জানা গিয়েছে৷
এরইসঙ্গে এক্সট্রা এক্সচেঞ্জ ভ্যালু থেকে শুরু করে রয়েছে বিভিন্ন সুবিধা৷ গ্রাহকেরা স্মার্টফোনগুলি নো কস্ট ইএমআই-এ কিনতে পারেন৷ গ্রাহকেরা যদি হ্যান্ডসেট কেনার সময়ে এসবিআই ব্যাংকের ক্রেডিট কার্ড ব্যবহার করেন তাহলে তাঁরা ১০ শতাংশ ইনস্ট্যান্ট ডিসকাউন্টও পাবেন বলে সূত্রের খবর৷
পড়ুন: টাটাদের জন্য অধিগৃহীত জমি চাষিদের ফেরান হবে ছত্তিশগড়ে
কোন কোন স্মার্টফোনে ছাড় পাওয়া যাচ্ছে দেখুন-
১) realme 2 pro-এর ৪জিবি ব়্যাম এবং ৬৪ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের মূল্য ১৩,৯৯০ টাকা৷ কিন্তু ১,০০০টাকা ছাড়ে এই ফোনই পেয়ে যাবেন ১২,৯৯০টাকাতে৷
২) Asus Zenfone Max Pro M1 ফোনটি ২,০০০টাকা ছাড়ে মাত্র ৮,৯৯৯টাকায় পেয়ে যাবেন৷
পড়ুন: বাইকপ্রেমীদের জন্যে দারুণ খবর! এক ধাক্কায় অনেকটাই কমছে দাম
৩) ASUS Zenfone Lite L1-এর মূল্য ৫,৯৯৯ টাকা, যা ৪,৯৯৯টাকায় কেনা যেতে পারে৷
৪) Nokia 5.1 Plusকিনতে পারেন ৯,৯৯৯টাকায়৷ আবার, Nokia 6.1 Plus ১৪,৯৯৯টাকাতে কিনতে পারবেন গ্রাহকেরা৷
৫) Samsung Galaxy On 6-তে ২,০০০ ডিসকাউন্ট পেয়ে ফোনটি ৯,৯৯০টাকাতে কিনতে পারবেন৷
The post Mobiles Bonanza: জলের দরে পেয়ে যাবেন এই স্মার্টফোনগুলি appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.
from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper http://bit.ly/2ENW9mB
via IFTTT
Comments
Post a Comment