‘More committed to party than industry’, নিরুপম সম্পর্কে পার্থ

দেবময় ঘোষ, কলকাতা: দু’জনেই রাজ্যের প্রাক্তন শিল্পমন্ত্রী৷ তবে শিল্পনীতির প্রশ্নে দু’জনেই বিপরীত মেরুতে অবস্থান করেছেন৷ রাজ্যের প্রাক্তন শিল্পমন্ত্রী নিরুপম সেনের প্রয়াণের পর তাঁর উত্তরসুরী এবং তৃণমূল কংগ্রেস সরকারের প্রথম শিল্পমন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের বক্তব্য, ‘‘সিঙ্গুর আন্দোলনের সময় ওর (নিরুপম সেনের) যা ভূমিকা বা মতামত ছিল, সেটা তাঁর আচরণে কখনই প্রকাশিত হয়নি৷ অত্যন্ত ধীরস্থীর মানুষ ছিলেন৷’’

নিরুপম সেনের জীবনের শেষ কয়েক বছর ভালো কাটেনি৷ পক্ষাঘাতে ন্যুজ শরীরের বাম দিক৷ তবুও বাড়ির চার দেওয়ালের মাঝেই শেষ লড়াই লড়ছিলেন তিনি৷ আলিমুদ্দিনে যাওয়া বন্ধ হয়েছিল অনেক আগেই৷ স্ত্রী চন্দ্রাবলীই একসময়কার সদা ব্যস্ত মানুষটির সারাদিনের সঙ্গী ছিলেন৷ রাজ্যের প্রাক্তন শিল্পমন্ত্রীর মৃত্যুর পর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ট্যুইটারে শোকবার্তা জানিয়েছেন৷ মাস পাঁচেক আগে এই প্রতিবেদককে নিরুপমবাবুর স্ত্রী চন্দ্রাবলী সেন জানিয়েছিলেন, ‘‘পাঁচ বছর ধরে অসুস্থ নিরুপমের কোনও খোঁজ নেয়নি বর্তমান রাজ্য সরকার৷ সিপিএমের রাজ্য কমিটি এবং বর্ধমান জেলা কমিটি তাঁর চিকিৎসার দায়িত্বে রয়েছে৷’’

তৎকালীন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের স্বপ্ন প্রকল্প ‘ব্র্যান্ড বেঙ্গলে’র অন্যতম পথীকৃত নিরুপমের সঙ্গে সেই সময়কার বিরোধী নেত্রী মমতার অম্ল-মধুর সম্পর্কের কথা কারও অজানা ছিল না৷ পার্থবাবুও তাঁর সঙ্গে বিধানসভার ভিতরে-বাইরে অনেকবার বৈঠক করেছেন৷ অসুস্থ নিরূপম বাবুকে একবার নার্সিংহোমে দেখতেও গিয়েছিলেন তৃণমূল সরকারে তৎকালীন শিল্পমন্ত্রী পার্থবাবু। সিঙ্গুরে টাটার ন্যানো গাড়ির কারখানা এবং নন্দীগ্রামে কেমিক্যাল হাব তৈরিতে বুদ্ধদেব ভট্টাচার্যের সরকারের পক্ষে যে ব্যক্তিরা অগ্রণী ভূমিকা নিয়েছিলেন নিরুপমবাবু ছিলেন তাঁদের মধ্যে অন্যতম৷ ন্যানো প্রকল্পে ‘বাড়তি জমি’ বা কেমিক্যাল হাবের বিতর্ক – বরাবরই বিরোধী শিবিরের অস্বস্তির কাঁচা হয়েছেন সিপিএমের এই প্রাক্তন পলিটব্যুরো সদস্য৷

এদিন পার্থবাবু Kolkata24x7-কে বলেন, ‘‘উনি পরলোক গমন করেছেন৷ সেই কারণেস ওর শিল্পনীতির সমালোচনা করার জায়গায় নেই৷ কিন্তু আমি মনে করি, উনি তাঁর দলের একনিষ্ঠ কর্মী ছিলেন৷ পার্টি লাইনের উর্ধ্বে উঠে তিনি শিল্পকে ত্বরান্বিত করতে পারেননি৷ He was more committed to party, rather than industry.’’

বাম সরকারের ‘কৃষি ভিত্তি, শিল্প ভবিষ্যত’ লাইনের সার্থক রুপায়ণে নিরুপমই ছিলেন গুরু দায়িত্বে৷ কিন্তু, সিঙ্গুর বা নন্দীগ্রাম, কোথাও বাম সরকারের ইচ্ছাপূরণ হয়নি৷ ক্ষমতাচ্যুত বাম জেলায়-জেলায় দিনে দিনে ক্ষয়িষ্ণু হয়েছে৷ ‘ব্র্যান্ড বেঙ্গলে’র অন্যতম পথীকৃত নিরুপমবাবু তাই চার দেওয়ালের মাঝেই চ্যালেঞ্জ জানিয়েছেন শরীরকে৷ তিনদিন অন্তর ডায়ালিসিস চলত তাঁর৷ ২০১৩ সাল থেকেই অসুস্থ তিনি৷ সে বার স্ট্রোক-আক্রান্ত বর্ষীয়ান কমরেড পার্টি কংগ্রেসে আর যেতে পারেননি৷ তবে সবাইকে অবাক করে এবছর রাজ্য রাজ্য সম্মালনে তাঁকে হাজির করে সিপিএম৷

আপাতত তিনি পার্টি লাইনের উর্ধ্বে৷

The post ‘More committed to party than industry’, নিরুপম সম্পর্কে পার্থ appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.



from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper http://bit.ly/2Cy4OaB
via IFTTT

Comments